নিউজ

জারি হল Unlock 1, চলবে ৩০ জুন পর্যন্ত, নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের

পঞ্চম দফার লকডাউন ঘোষণা করল সরকার। এই ঘোষণার পাশাপাশি এক নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে সরকারের তরফে। এই নির্দেশিকায় বেশিরভাগ ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে। লকডাউনের এই পর্বটি সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় দুটি বিষয় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে সরকারের কাছে। একদিকে যেমন সরকারের লক্ষ, করোনা সংক্রমণ কমিয়ে আনা। অন্যদিকে, দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। এই দুটি বিষয়ে সাফল্যের সঙ্গে কাজ করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পঞ্চম দফায় লকডাউন ঘোষণার আগে বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে বলে ঈঙ্গিত দিয়েছিল সরকার। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছিলেন যে, বেশিরভাগ ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে পঞ্চম দফার লকডাউনে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পঞ্চম দফার লকডাউন জারি করা হয়েছে। অন্যদিকে, দেশের অর্থনীতির হাল ফেরাতে ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু ক্ষেত্রে।

কেন্দ্রের লকডাউন ঘোষণার পূর্বে এদিন লকডাউন বাড়িয়ে দেয় মধ্যপ্রদেশ সরকার। আগামী ১৫ জুন পর্যন্ত লকডাউন জারি করে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এখনই লকডাউন না তোলার ঈঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজ্য সরকারের তরফে ১৫ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। আগামী দু’-তিনদিনের মধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করতে চলেছে সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026