টেক বার্তা

পৃথিবীর কক্ষপথে ধুন্ধুমার ঘটনা, ধাক্কা লাগতে পারে দুটি উপগ্রহের

ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকতে চলেছি আমরা। পৃথিবীর কক্ষপথে এক ধুন্ধুমার ঘটনা ঘটতে চলেছে, এমন ঘটনা ১০০ টির মধ্যে ১ টি। দুটি উপগ্রহের ধাক্কা লাগতে পারে পৃথিবীর কক্ষপথে।

একটি উপগ্রহের নাম আইরাস, উৎক্ষেপণের সময় যার ভার ছিল ১ হাজার ৮৩ কিলোগ্রাম। যা লম্বায় সাড়ে ১১ ফুটের বেশি। চওড়ায় ও উচ্চতায় ১০ ও ৬ ফুট। ৩৭ বছর আগে এটি উৎক্ষেপণ করা হয়।

অপরটি হল জিজিএসই-৪, যার ওজন অনেকটাই কম, উৎক্ষেপণের সময় ছিল ৮৫ কিলোগ্রাম। এটি উৎক্ষেপণ করা হয় ৫৬ বছর আগে। এই দু’টি উপগ্রহ বেশ কয়েক বছর আগে চিরতরে ঘুমিয়ে পড়েছে। ফলে, কোনও দেশের কোনও মহাকাশ সংস্থার গ্রাউন্ড কন্ট্রোল থেকে সিগন্যাল পাঠিয়ে আর দু’টি উপগ্রহের কোনওটিরই গতিপথ বদলে দেওয়া সম্ভব নয়। তাই সংঘর্ষের মতো অনিবার্য পরিণতির জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের সামনে আর কোনও পথ খোলা নেই, এমনই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানী অমিতাভ ঘোষ।

আরও পড়ুন : সূর্যের ছবি তোলার জন্যে ‘সোলার অরবিটার’ নামে মহাকাশযান পাঠাচ্ছে নাসা

দুটি উপগ্রহের মধ্যে ধাক্কা লাগতে পারে ভূপৃষ্ঠ থেকে মাত্র ৯০০ কিলোমিটার উপরে। জানা গিয়েছে, ওই সংঘর্ষের ফলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে দুটি উপগ্রহের মধ্যে তুলনামূলক হাল্কা উপগ্রহটি। তার ফলে, পৃথিবীর কক্ষপথের একাংশে ‘স্পেস ডেব্রি’ বা মহাকাশের ধূলিকণার বিশাল একটি মেঘের জন্ম হবে। গতিপথে পড়লে যেকোনও মেঘ মহাকাশযানের পক্ষে হয়ে উঠতে পারে অত্যন্ত বিপজ্জনক। দুটি উপগ্রহের সংঘর্ষ হতে পারে বুধবার রাত ১১টা ৩৯ মিনিট ৩৫ সেকেন্ড নাগাদ, যা ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর ৫ টা ৯ মিনিট। এবং এই ঘটনা অবশ্যম্ভাবী বলেই জানিয়েছে জ্যোতির্বিদরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026