বুধবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন অলিম্পিকে পদক প্রাপ্ত সাইনা নেহওয়াল। রাজ্যসভার সাংসদ এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুন সিংহের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন সাইনা নেহওয়াল এবং তার বোন চন্দ্রাংশু।
এদিন বিজেপিতে যোগদান করে সাইনা বলেন তিনি নিজে ভীষণ পরিশ্রমী এবং যারা পরিশ্রম করে তিনি তাদের পছন্দ করেন। প্রধানমন্ত্রী তার কাছে অনুপ্রেরণা, তিনি বলেন প্রধানমন্ত্রী দেশের জন্য অনেক কিছু করেছেন ও করছেন এবং তিনিও দেশের জন্য আরো অনেক কিছু করতে চান।
বিজেপি সরকারের খেলো ভারত কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন এমন একটি দল যা জাতির জন্য অনেক কিছু করেছে সেই দলে যোগদান করতে পেরে তার খুব ভালো লাগছে।
ইতিমধ্যেই অনেক পদক পেয়েছেন এই ব্যাডমিন্টন তারকা। ২০১০ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং পদ্মশ্রী সম্মান, তারপর ২০১৬ সালে পদ্মভূষণ সম্মান পেয়ে ভারতের নাম উজ্জ্বল করেছেন সাইনা নেহওয়াল। আর দশ দিন পর দিল্লিতে বিধানসভা নির্বাচন এবং তার আগে সাইনার বিজেপিতে যোগদান রাজনীতির ক্ষেত্রে অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…