নয়া দিল্লি : দিল্লি পুলিশ গত মাসে জামিয়া মিলিয়া ইসলামিয়ার কাছে ঘটা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এর প্রতিবাদে জড়িত ৭০ জনের ছবি প্রকাশ করেছে। বুধবার এই ৭০ জনের ছবি প্রকাশ করা হয়েছে দিল্লি পুলিশের তরফে। সূত্র মতে, পুলিশ এই ঘটনায় ১৫টি এফআইআর-এর তদন্ত করছে এবং তদন্তের অংশ হিসাবে এখনো পর্যন্ত ১০২ জনকে গ্রেপ্তার করেছে।
গত বছরের ১৫ই ডিসেম্বর, সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক নিবন্ধক (এনআরসি) এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল। পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসে সহিংস বিক্ষোভের পরে শিক্ষার্থীদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছিল। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, পুলিশ ক্যাম্পাসের ভিতরে টিয়ারগ্যাসের শেল ফাটায় এবং শিক্ষার্থীদের লাইব্রেরি থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করে।
দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো জয়, উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা মামলাগুলির তদন্ত করবে এসআইটি এবং ক্রাইম ব্রাঞ্চ। ক্রাইম ব্রাঞ্চের তরফেই জানানো হয়েছে, উল্লিখিত ব্যক্তিরা দাঙ্গায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। এর আগে, উত্তরপ্রদেশ পুলিশ লখনউ থেকে ১০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছিল এবং নিষেধাজ্ঞার আদেশ লঙ্ঘনের অভিযোগে ১০০ জন মহিলার বিরুদ্ধে এফআইআর করেছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…