নিজে বিভিন্ন দলের রণকৌশল স্থির করলেও নিজের দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বনিবনা হচ্ছিল না ভোটকুশলী প্রশান্ত কিশোরের। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বেশ কয়েকবার প্রকাশ্যে মুখ খুলতেও দেখা যায় তাকে। ফলে, শেষ পর্যন্ত জেডিইউ থেকে তাঁকে বহিষ্কার করতে বাধ্য হয় নীতীশ কুমার। বহিষ্কারের সঙ্গে সঙ্গে চলে যায় জেডিইউ-র সহ সভাপতির পদও। তার পর থেকেই জল্পনা বাড়ছে প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে।
বর্তমানে ভোটকুশলী প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে জেতানোর কাজে যুক্ত হয়েছে। তৃণমূলের বিভিন্ন কর্মসূচি, দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা, বক্তব্যের খুঁটিনাটি সবই রচিত হচ্ছে প্রশান্ত কিশোরের টিমের সদর দপ্তর থেকে। তাই সব ছেড়ে প্রশান্ত কিশোর তৃণমূলে যোগ দেবেন কিনা সেই নিয়ে জল্পনা তৈরী হয়েছে রাজনৈতিক মহলে। এ প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে।
প্রশান্ত কুমার তৃণমূলে যোগ দেবেন কিনা, এ প্রশ্নের জবাবে পার্থ বলেন, ‘উনি এখন তৃণমূলের হয়ে কাজ করছেন এবং যথেষ্ট সুনামের সঙ্গেই তা করছেন। তবে দলে যোগ দেবেন কিনা সেটা দল ঠিক করবে।’ শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরে জল্পনা আরও তীব্র হয়েছে। তবে প্রশান্ত কিশোরের তৃণমূলে যোগ দেওয়ার আরও কয়েকটি কারণ রয়েছে বলে জানা গেছে। এই মুহূর্তে তিনি ঘোষিত বিজেপি বিরোধী, অন্যদিকে কংগ্রেসের সঙ্গেও তার সম্পর্ক ভালো নেই। আর উত্তরের রাজ্য থেকে গিয়ে দক্ষিণ ভারতের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই জেডিইউ থেকে বহিষ্কারের পর এখন তৃণমূলই প্রশান্ত কিশোরের কাছে একমাত্র বিকল্প হতে পারে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…