বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রায়শই বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচিত হন। তবু তিনি বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকেন না। সম্প্রতি তিনি এমনই একটি মন্তব্য করেন যে মন্তব্যের কারণে সমালোচিত হতে হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে।
দিলীপ ঘোষ মঙ্গলবার দুপুরে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে বলেন নোট বাতিলের সময় লাইনে দাঁড়িয়ে কত লোক মরে গেল অথচ পার্কসার্কাস শাহিনবাগে যারা আছেন তারা কি করে এত ঠান্ডায় বেঁচে আছেন, কেউ কেন মরে যাচ্ছে না কেন। তিনি বলেন শাহিনবাগে কারা টাকা যোগাচ্ছে, ভেতরে কি হচ্ছে তা খুঁজে বের করবে বিজেপি সরকার।
তার এই মন্তব্যের প্রত্যুত্তরে পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেন দিলীপ ঘোষ অসভ্য-অর্বাচীন-বর্বর, তাই তিনি এমন মন্তব্য করেছেন।ওনাকে রাজ্যের দায়িত্ব দেওয়ার থেকে জন্তু জানোয়ারকে দায়িত্ব দেওয়া ভালো। জন্তুরা ওনার মতো নিম্ন ভাষায় কথা বলেন না।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন রাজনীতি দেশের মানুষের হিতার্থে সেখানে দিলীপ ঘোষ এক রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে কিভাবে মানুষের মৃত্যু কামনা করেন। বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে তাকে আক্রমণ করে তীব্র সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী।তবে অনেকেই মনে করছেন শিক্ষামন্ত্রীর প্রতুত্তর আরেকটু সংযতভাবে দেওয়া উচিত ছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…