নিউজ

করোনার আতঙ্কের মধ্যেই নতুন রোগের হানা, বেসামাল আমেরিকা

আমেরিকা : করোনা ভাইরাসের সংক্রমণে জেরবার মার্কিন মুলুক। এর মধ্যেই হানা দিয়েছে নতুন রোগ। একের পর এক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। কিন্তু রোগের চিকিৎসা নিয়ে ধন্ধে চিকিৎসকরা। করোনা আবহে নতুন রোগের আক্রমণে দিশেহারা অবস্থা প্রথম বিশ্বের এই দেশে। জানা গেছে, মূলত শিশুদের মধ্যে এই অজানা রোগের সংক্রমণ সব থেকে বেশি। সম্প্রতি আমেরিকার স্বাস্থ্য দপ্তরের তরফে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে এই রোগ নিয়ে দেশবাসীকে সতর্ক করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, এই সময় করোনার বিরুদ্ধে লড়ছে দেশ। এরইমধ্যে ২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে আশঙ্কা তৈরী হয়েছে। তাদের সবার করোনা উপসর্গ দেখা যাচ্ছে না। বরং বেশিরভাগ শিশুরা জ্বর, বমি, তলপেটের প্রচন্ড ব্যথাতে ভুগছে। এর সঙ্গে আরও কয়েকটি উপসর্গ দেখা যাচ্ছে। এই রোগের সঙ্গে কাওয়াসাকি রোগের মিল থাকলেও, এটি সেই রোগ কিনা সে বিষয়ে নিশ্চিত নন চিকিৎসকরা। কারণ, মূলত এশিয়ার দেশগুলিতে প্রকোপ ছড়ানো কাওয়াসাকি রোগের আরও কয়েকটি উপসর্গ থাকে। যা এক্ষেত্রে দেখা যাচ্ছে না।

এখনও পর্যন্ত এই অজানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ জন নিউইয়র্কবাসী। শুধু আমেরিকা নয়, এই রোগের প্রকোপ দেখা যাচ্ছে ইংল্যান্ডেও। তবে রোগটি আসলে কী, তা জানা যায়নি। রোগের উপসর্গ নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। রোগ ধরা না চিকিৎসা করা যাচ্ছে না। ফলে কপালের ভাঁজ চওড়া হচ্ছে চিকিৎসকদের। করোনা আবহে এই কি তবে ভোল বদলে আসা করোনায়! ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026