নিউজ

বাড়ি ফিরতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, অভিযোগ পরিযায়ী শ্রমিকদের

বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল কেন্দ্র। কিন্তু তারপরেও উঠছে একের পর এক অভিযোগ। সম্প্রতি গুজরাত থেকে উত্তরপ্রদেশে ফেরা একদল শ্রমিকের অভিযোগ নির্ধারিত টাকার থেকে অনেক বেশি চাওয়া হচ্ছে টিকিটের দাম। তারা জানাচ্ছেন, ৬৩০ টাকার ট্রেনের টিকিট চাওয়া হচ্ছে ৮০০ টাকা।

গুজরাতের সুরাত থেকে উত্তরপ্রদেশে ফিরছিলেন এই শ্রমিকরা। সুরাত থেকে উত্তরপ্রদেশের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে আসা শ্রমিকরা জানিয়েছেন, তাদের কাছ থেকে ট্রেনের টিকিটের দামের থেকে অনেক বেশি টাকা নেওয়া হয়েছে। টিকিটে ৬৩০ টাকা দাম ছাপানো থাকলেও তার থেকে অতিরিক্ত টাকা দিতে হয়েছে তাদের। তাঁরা আরও জানিয়েছেন, সরকারের তরফে স্টেশন পর্যন্ত আসতে যে বাসের ব্যবস্থা করা হয়েছিল তাতেও ভাড়া দিতে হয়েছে। শ্রমিকদের এই কথা সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

পেটের টানে তারা গিয়েছিলেন ভিনরাজ্যে। এর মধ্যেই হঠাৎ করে লকডাউন পড়ে যাওয়ায় ফিরতে পারেননি কেউই। সরকার তাদের ফেরানোর ব্যবস্থা করলেও তারপর থেকে একাধিক অভিযোগ তুলেছে শ্রমিকরা। কোথাও ফেরানোর জন্য টাকা চাওয়া হচ্ছে, কোথাও মারধর করা হচ্ছে শ্রমিকদের। গুজরাতেই এর আগে একবার শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল। ঘটনায় এক বিজেপি নেতা অভিযুক্ত বলে দাবি করা হয়।

কেন্দ্রের তরফে শ্রমিক স্পেশাল ট্রেন ঘোষণা করার পর ভাড়ার কথা বলা হলে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল জানায় শ্রমিকদের ফেরার খরচ তারা দেবে। কিন্তু তারপরও শ্রমিকদের তরফে একাধিক এরকম অভিযোগ পাওয়া গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026