নিউজ

কাটোয়ার গড়াগাছায় সামাজিক নিরীক্ষার বিশেষ গ্রামসভা

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান : মঙ্গলবার  পূর্ব-বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েতের গড়াগাছা অবৈতনিক  প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২০১৮-১৯আর্থিক বছরের এর সোশ্যাল অডিট-এর গ্রামসভা অনুষ্ঠিত হল।

এই গ্রামসভার আলোচ্য বিষয়গুলি ছিল-২০১৮-১৯ আর্থিক বছরের ২য় ছয়মাসের জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা,মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চিত করণ প্রকল্প । এই সমস্ত প্রকল্পের সোশ্যাল অডিটের নিরিক্ষাপত্র পেশ পর্যালোচনা ও প্রতিবেদন পাঠ হয়।

উক্ত গ্রাম সভায় সভাপতিত্ব করেন গ্রামের সমাজসেবী প্রবীর সাহা। উপস্থিত ছিলেন জেলার সামাজিক নিরীক্ষার প্রতিনিধি
আজিজুর রইমান, গাজীপুর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান রাধারমণ প্রামাণিক, পঞ্চায়েতের সদস্য-সদস্যা, পঞ্চায়েতের আধিকারিকরা সহ গ্রাম সম্পদ কর্মীরা।

উল্লেখ্য, কাটোয়া ২নং ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের ছয়টি পঞ্চায়েতে সামাজিক নিরীক্ষা বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয় গ্রাম সম্পদ কর্মীদের দ্বারা।গ্রামসভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।ছয়টি গ্রাম পঞ্চায়েত হল সিঙ্গি, জগদানন্দপুর, পলসোনা, করুই, গাজীপুর ও অগ্রদ্বীপ। বাকি শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের সামাজিক নিরীক্ষার বিশেষ গ্রামসভা পরে হবে বলে জানা যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026