নিউজ

‘নাগরিকত্ব বিলও একটি মস্ত ফাঁদ’, কোচবিহারের জনসভা থেকে কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

এনআরসি-এর মতো নাগরিকত্ব বিল নিয়েও মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব বিল আসলে এনআরসি-এর মতোই একটি ‘মস্ত ফাঁদ’ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বাঙালি ও হিন্দু নাগরিকদের বৈধ নাগরিকত্ব থেকে বঞ্চিত করাই এই বিলের উদ্দেশ্য বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় সরকার সোমবার থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশনে এই বিলটি পেশ করবে বলে জানা গিয়েছে। বিলটি পেশ করার আগেই বিলটি নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাই যায়।

এদিন শুধুমাত্র এই বিলের বিরোধিতাই নয়, বিল ছাড়াও একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পাবলিক সেক্টর দ্বারা পরিচালিত সংস্থা গুলি পুনরুজ্জীবিত না করে সব বিক্রি করে দিতে বেশি উৎসাহী। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী দেশের অর্থনৈতিক অচলাবস্থা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মোদী সরকারকে।

প্রসঙ্গত সংসদের এই শীতকালীন অধিবেশনেই নাগরিকত্ব বিল পাশ করাতে চায় কেন্দ্রীয় সরকার। যে বিলে ভারতের পার্শ্ববর্তী দেশ গুলো থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, জৈন, খ্রিশ্চান, শিখ, পার্সি এবং বৌদ্ধদের কোনও নথি না থাকলেও, ভারতে সাত বছর থাকলেই তাদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

এই নাগরিকত্ব বিল নিয়েই সোমবার কোচবিহারের সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেন। দেশের বৈধ নাগরিকত্ব থেকে হিন্দু এবং বাঙালিদের দেশ থেকে বের করাই যে এই বিলের মূল উদ্দেশ্য তা তিনি এদিন মন্তব্য করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026