অরূপ মাহাত: গতকাল রাতে এক বেসরকারি উদ্যোগে কাওয়ালির আসর বসেছিল উত্তরাখন্ডের হরিদ্বারে। সবকিছু ঠিকঠাক থাকলেও বাধ সাধলো অতিরিক্ত দর্শক। আসন সংখ্যার থেকে দর্শকের সংখ্যা বেশি হওয়ায় বসার জন্যে হুড়োহুড়ি পড়ে যায় আগত দর্শকদের মধ্যে। মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে অনুষ্ঠানের চত্বরে। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দর্শকরা।
দর্শকদের জন্য মঞ্চের সামনে যে চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল তা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন দর্শকরা। সংবাদমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান স্থলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে কয়েকজন দর্শক। ক্রমেই বাকীরাও জড়িয়ে পড়ে। চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ভেঙে ফেলা হয় দর্শকদের বসার জন্য রাখা চেয়ার। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…