বিনোদন

ট্রেলারেই উঠল বিপত্তি, কোটার নামে নিষেধাজ্ঞা স্বয়ং লোকসভা স্পিকারের

কৌশিক পোল্ল্যে: সদ্যই রিলিজ হয়েছে রানী মুখার্জী অভিনীত হিট ছবি ‘মার্দানি’এর সিক্যুয়েল ‘মার্দানি২’ ছবির ট্রেলার। পুলিশ অফিসার শিবানী শিবাজী রাও এর ভূমিকায় আরও একবার প্রংশসিত হচ্ছে রানীর প্রানবন্ত, ঋজু লুক। এবার যেন অপরাধীদের শাস্তি দিতে আরও দৃঢ়প্রতিজ্ঞ তিনি।

ট্রেলারের রিভিউ ভালো হলেও বাধ সাধল অন্য জায়গায়। ট্রেলারে ব্যাবহৃত হয়েছে কোটা শহরের নাম এবং গল্পের প্রেক্ষাপট জুড়ে রয়েছে এই শহর এবং শ্যুটিংয়ের বেশিরভাগটাই হয়েছে এই শহরে।

ছবির সিক্যুয়েন্স অনুযায়ী ট্রেলারে উঠে এসেছে কোটা শহরের এক ভয়ংকর রূপ যেহেতু ছবির একটি ধর্ষনকান্ড ও নির্মম হত্যার প্রেক্ষাপট হিসেবে কোটা শহরটিকে তুলে ধরা হয়েছে। এই ঘটনাতেই বেজায় চটেছেন কোটাবাসীরা।

তাদের বক্তব্য, ধর্ষনের মতো নিকৃষ্ট কৃতকর্মের সঙ্গে কোটা শহরের নাম এতটা সহজেই মুভিতে ব্যাবহার করা অনুচিত, তাই অবিলম্বে পুরো সিনেমা থেকেই এই শহরের নাম মুছে ফেলতে হবে যাতে বাইরের মানুষজনের মনে এই শহরের সম্পর্কে কোনোরকম গুজব বা ভীতির সৃষ্টি না হয়।

শুধু আপত্তি জানিয়েই ক্ষান্ত হননি কোটাবাসী, পুরো বিষয়টাই শহরের সাংসদ ও বর্তমান লোকসভা স্পিকার ওম বিড়লার নজরে এনে অভিযোগও করেছেন তারা।

এবিষয়ে স্পিকার নিজেও একই মতপোষন করে সিনেমায় এই শহরের নাম ব্যাবহারে পরিচালক ও প্রযোজনা সংস্থার কাছে নিষেধাজ্ঞা জারি করেছেন।

তাদের কথা অনুযায়ী, এই শহরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বাইরে থেকে বহু ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে আসে। মার্দানি২ ছবিটির কিছু ভালো দিক রয়েছে তবে এখানে এই শহরের এক অন্য রূপ দেখানো হয়েছে।যেহেতু ছবির বিষয়টি একটি সত্য ঘটনার ওপর নির্মিত তাই শহরবাসী ও বাইরের মানুষজনের কাছে শহর সম্পর্কে নেতিবাচক মনোভাব যাতে না তৈরি হয় সেদিকে খেয়াল রাখা উচিৎ, ফলে নৃশংস এই ঘচনার সঙ্গে নিজেদের শহরের নাম জড়াতে নারাজ কোটাবাসী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026