আর দরকার নেই গ্রামে আসার, এই পদ্ধতিতে কাজের জায়গায় বসেই রেশন কার্ডের ই-কেওয়াইসি করতে পারবেন গ্রাহকরা

উত্তরপ্রদেশের বাসিন্দাদের জন্য এবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়ে আসা হলো একটা বড় খবর। উত্তরপ্রদেশের রায়বেরেলির অধিবাসীরা এবার থেকে খুব সহজে তাদের রেশন কার্ডের ই কেওয়াইসি করতে পারবেন। এই পদ্ধতিটা তাদের জন্য অধিকতর সহজ এবং সুবিধাজনক করে তোলা হয়েছে। যেসব মানুষ গ্রাম থেকে অন্য রাজ্যে কাজে গেছেন, তাদের কিন্তু আর এই কেওয়াইসি করার জন্য গ্রামে ফেরার প্রয়োজন নেই। সরকারের নতুন উদ্যোগের মাধ্যমে তারা যেখানে কাজ করছেন সেখানকার নিকটবর্তী সরকার অনুমোদিত রেশন দোকানে গিয়ে তাদের কেওয়াইসি করার কাজ সম্পন্ন করতে পারবেন। এজন্য তাদের শুধুমাত্র রেশন নম্বর থাকতে হবে এবং আধার নম্বর থাকতে হবে। এই দুটি কার্ড ব্যবহার করে বায়োমেট্রিক যাচাইকরণ হবে এবং তারপরেই রেশন কার্ডের কেওয়াইসি সম্পন্ন হবে।

বায়োমেট্রিক যাচাই করনের প্রয়োজন কি

এই যাচাই করণের মূল কারণটা হলো, ভারতে এখনো অনেক মানুষ আছেন যারা কিনা তাদের পরিবারের মৃত ব্যক্তিদের নাম করেও রেশন নিয়ে চলেছেন। এই সমস্যার সমাধান করতেই ভারত সরকারের তরফ থেকে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট ডেটা নির্দিষ্ট বিভাগের সার্ভারে সুরক্ষিতভাবে সংগ্রহ করা হবে। যেসব নাগরিক বায়োমেট্রিক যাচাই করণে ব্যর্থ হবেন, তারা আবারও তিন মাসের মধ্যে যাচাই করানোর সুযোগ পাবেন নিজেদের। এই সুবিধার মাধ্যমে দূরবর্তী স্থানে থাকা কর্মীদের আর কাজ ফেলে গ্রামে আসতে হবে না। এই উদ্যোগের ফলে উত্তরপ্রদেশ এবং ভারতের অন্যান্য রাজ্যের প্রবাসী শ্রমিকদেরও সুবিধা হচ্ছে।

কিভাবে করবেন এই কাজ?

কেওয়াইসি সম্পন্ন করতে শুধুমাত্র রেশন কার্ডের মূল ধারককে তার মোবাইল নম্বর, পারিবারিক সম্পর্ক এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে দিতে হবে। এই পদক্ষেপটি বিশেষ করে গ্রাম থেকে কাজের জন্য অন্য রাজ্যে চলে যাওয়া লোকদের জন্য উপকার বয়ে আনছে, যারা অতীতে ই-কেওয়াইসি প্রক্রিয়ার জন্য সমস্যায় পড়তেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026