ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নতুন SUV কিনতে ইচ্ছুক? পুজোর সময় ২ লাখ টাকা অবধি ছাড় পেয়ে যাবেন এই ৫টি SUV গাড়িতে

ভারতীয় গ্রাহকদের মধ্যে SUV কেনার চাহিদা বিগত কয়েক বছরে ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের প্রথমার্ধে ভারতের মোট গাড়ি বিক্রয়ের ৫২ শতাংশ ছিল শুধুমাত্র SUV গাড়ি। আপনিও যদি আগামী কয়েকদিনের মধ্যে একটি নতুন এসিওপি গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। প্রকৃতপক্ষে অনেক শীর্ষস্থানীয় গাড়ি উৎপাদনকারী সংস্থাগুলি সেপ্টেম্বর মাসে তাদের জনপ্রিয় মডেলগুলির উপরে বাম্পার ডিসকাউন্ট দিতে শুরু করেছে। এই সময়ের মধ্যে গ্রাহকরা একটি নতুন এসইউভি গাড়ি কিনলে সর্বোচ্চ ১.৮০ লাখ টাকা পর্যন্ত বাঁচিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক, কোন পাঁচটি SUV গাড়ি এখন ভারতের বাজারে সবথেকে বেশি ছাড় পাচ্ছে।

১. TATA SAFARI

দেশীয় গাড়ি নির্মাতা কোম্পানি টাটা মোটরস সেপ্টেম্বর মাসে তার জনপ্রিয় এসইউভি গাড়ি সাফারি গাড়ির উপরে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। যদি আপনারা এই মাসে টাটা সাফারি কেনেন তাহলে আপনারা সর্বাধিক ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। এই গাড়ির প্রারম্ভিক এক্স শোরুম মূল্য হতে চলেছে ১৬.১৯ লক্ষ টাকা থেকে শুরু করে ২৭.৩৪ লক্ষ টাকা।

২. TATA HARRIER

সেপ্টেম্বর মাসে টাটা কোম্পানিটি তার আরও একটি জনপ্রিয় এসইউভি HARRIER গাড়িতে ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিতে চলেছে। এই গাড়িতে আপনারা একটি বৈদ্যুতিক ভেরিয়েন্ট পেয়ে যাবেন। ভারতীয় বাজারে এই গাড়ির প্রারম্ভিক দাম হতে চলেছে ১৫.৪৯ লক্ষ টাকা।

৩. MAHINDRA THAR

ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি মাহিন্দ্রা সেপ্টেম্বর মাসে তার জনপ্রিয় ৩ ডোর থার গাড়িতে বাম্পার ছাড় অফার করছে। সেপ্টেম্বর মাসে যদি কোন গ্রাহক মাহিন্দ্রা কোম্পানির এই গাড়ি কেনেন তাহলে ১.৫৫ লক্ষ্য টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, মাহিন্দ্রা কোম্পানির এই গাড়ির প্রারম্ভিক এক্স শোরুম মূল্য কিন্তু মাত্র ১১.২৫ লক্ষ টাকা।

৪. MARUTI GRAND VITARA

মারুতি সুজুকি হলো ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানি এবং এই মুহূর্তে এই কোম্পানিটি তাদের জনপ্রিয় এসইউভি গাড়ি GRAND VITARA গাড়ির উপরে ১.২৩ লক্ষ টাকা ডিসকাউন্ট অফার দিচ্ছে। আপনারা এই মুহূর্তে এই গাড়ির প্রারম্ভিক ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন মাত্র ১০.৯৯ লক্ষ টাকায়।

৫. TATA NEXON

টাটা মোটরস সেপ্টেম্বর মাসে তার শীর্ষ বিক্রিত TATA NEXON গাড়ির উপরে একটা দারুন ডিসকাউন্ট অফার করতে চলেছে। এই গাড়িতে এখন আপনারা ৮০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। এই গাড়ির বর্তমান এক্স শোরুম মূল্য ৮ লাখ টাকা থেকে শুরু হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026