হঠাৎই শীত উধাও হয়েছে বঙ্গে, মকর সংক্রান্তির দিন বেলা বাড়তে বাড়তে পারদ আস্তে আস্তে হয় ঊর্ধ্বমুখী। তারপর থেকে শীতের প্রত্যাবর্তন আর সেভাবে লক্ষ করা যায়নি। তবে জানুয়ারির শেষ না হওয়ার আগেই শীতের আমেজ শেষ?
আবহাওয়া দফতর সূত্রে খবর, জানুয়ারির গরম কমাতে আসছে বৃষ্টি। শনিবার তারা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্জার প্রভাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। রবিবার থেকেই মেঘলা হতে পারে কলকাতার আকাশ এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। আগামী এক সপ্তাহের মধ্যে শীতের ঠান্ডা আমেজ ফেরার সম্ভাবনা নেই।
আরও পড়ুন : তিন নথি দেখালেই পাওয়া যাবে ভারতের নাগরিকত্ব
শনিবার কলকাতার তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চাইতে ৪ ডিগ্রি বেশি। কবে শীত ফিরবে বা আদৌ শীতের আমেজ বঙ্গে ফিরবে কিনা সেই বিষয়ে কোনো নিশ্চয়তা জানা যায়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগত পশ্চিমী ঝঞ্জার পর আরও একটি ঝঞ্জা ঢুকবে কাশ্মীরে এবং তারপরেরটি আসবে ২৪ জানুয়ারি নাগাদ। তাই আগামী এক সপ্তাহের মধ্যে উত্তুরে হাওয়া জোরদার হওয়ার সম্ভাবনা নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…