খেলা

লড়াইয়ের শেষ ম্যাচ, ভারতীয় দলে আসতে পারে এই তারকা ক্রিকেটার

ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজ নির্ধারক ম্যাচে নামতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজটি বর্তমানে ১-১ সাম্যাবস্থায় রয়েছে তাই দুটি দলই ম্যাচটি জিততে মরিয়া। আজ যে দল জিতবে তারাই সিরিজটি ঘরে তুলবে। ম্যাচটি যে অত্যন্ত চিত্তাকর্ষক হতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না। ক্রিকেটপ্রেমীরাও একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য প্রস্তুত।

চিন্নাস্বামী পিচে সাধারণত রানের ফুলঝুরি দেখা যায়। এই ম্যাচেও সেই রকমই হবে বলে আশা করা যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে ব্যাঙ্গালোরের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ম্যাচে শিশিরের প্রভাব পড়বে না। এর ফলে যে দল পরে ব্যাট করবে তারা সুবিধা পাবে।

আরও পড়ুন : চিন্তা ভারতীয় শিবিরে, শিখর ও রোহিতের চোট নিয়ে কী আপডেট দিল BCCI

দ্বিতীয় ম্যাচে দুই ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা চোট পান। শিখর ব্যাট করার সময় পাঁজরের হাড়ে আঘাত পান। যদিও প্রাথমিক শুশ্রূষার পর খেলা চালিয়ে যান তিনি। রোহিত ফিল্ডিং করার সময় বাম কাঁধে চোট পান। চোট গুরুতর নয় বলে জানা যায়। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মধ্যে ২৪ ঘন্টা সময় সেরে ওঠার জন্য যথাযথ নয়। তারা খেলবেন কিনা সে বিষয়ে ম্যাচের আগে জানা যাবে। অপরদিকে রিষভ পন্ত সেরে উঠেছেন। সেক্ষেত্রে মনীশ পান্ডের পরিবর্তে প্রথম একাদশে ফিরতে পারেন রিষভ অথবা তাকে বেঞ্চে বসিয়ে কে এল রাহুলকেই আবার উইকেটরক্ষক দস্তানা পরে দেখা যাওয়ার সম্ভাবনা।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, মনীশ পান্ডে/রিষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, নবদীপ সাইনি।

Anirban Kundu

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026