ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Income Tax: আয়কর দাতাদের জন্য বড় সুখবর, অনেককে এখন আগের থেকে দিতে হবে কম কর, কারা পাবেন এই সুবিধা?

আয়কর দাতাদের জন্য একটা বড় সুখবর। এবার থেকে অনেককেই কম কর দিতে হবে তার আয়ের নিরিখে। রেন্ট ফ্রি হাউজের জন্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বেতনভোগীদের একটা বড় স্বস্তি দিয়েছে। এর আওতায় যেসব কর্মচারীকে কোম্পানির পক্ষ থেকে ভাড়া মুক্ত থাকার ব্যবস্থা করা হয়েছে, এখন তারা বেশি সঞ্চয়সহ বেশি বেতন পাবেন। আইটি বিভাগ ভাড়া মুক্ত আবাসন সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে, যা কার্যকর হয়েছে গত এক সেপ্টেম্বর থেকে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস ইতিমধ্যেই এই ইনকাম ট্যাক্স বিধিতে একটি নতুন নিয়ম সংশোধন করেছে।

কেন্দ্রীয় সরকারের এই সংস্থার মতে, কোম্পানির মালিকানাধীন বাড়িতে বসবাসকারী কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী ব্যতীত অন্য কর্মচারীর মূল্যায়নের পরিবর্তন হবে। আয়কর বিভাগ জানিয়েছে, এবার থেকে যে সমস্ত কোম্পানি তাদের কর্মচারীদের জন্য আন-ফারনিষড ফ্ল্যাট দিয়ে থাকে, সেই সমস্ত ফ্ল্যাটের মালিকানা সরাসরি ভাবে কোম্পানির কাছেই থাকে। সেই মালিকানা কখনোই সেই কর্মচারীর কাছে যায় না। এবার থেকে সেই মালিকানার ভ্যালুয়েশন একটু অন্যভাবে করা হবে। নতুন নিয়ম অনুসারে, যে সমস্ত শহরের জনসংখ্যা ২০১১ জনগণনা অনুসারে ৪০ লাখের বেশি, সেইসব জায়গায় হাউজ রেন্ট এলাউয়েন্স বেতনের ১০ শতাংশ হবে। এর আগে ২০০১ সালের জনগণনা অনুসারে এটা ছিল ১৫ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে একদিকে যেমন কর্মচারীদের সুবিধা অনেক বাড়বে, তেমনি কিন্তু নেট টেক-হোম বেতন অনেকটা বৃদ্ধি পাবে। এরপরে একদিকে যেমন তাদেরকে কম কর দিতে হবে, তেমনি সঞ্চয় বাড়বে কর্মচারীদের। সেই পরিমাণটা মাত্র পাঁচ শতাংশ হলেও সেটা অনেকটা সুবিধাজনক হবে কম আয়ের কর্মচারীদের জন্য। সুতরাং সব মিলিয়ে, কর্মচারীদের জন্য বিষয়টা অনেকটাই লাভজনক হতে চলেছে।

Nirajana Nag

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026