ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Inflation problem : এলপিজি সিলিন্ডারের পর এই সমস্ত জিনিসের দাম কমবে এই মাসে, মূল্যস্ফীতি থেকে বড় স্বস্তি পাবেন সাধারণ মানুষ

সম্প্রতি গার্হস্থ সিলিন্ডারের দাম কমানো হয়েছে ২০০ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ১৫৭ টাকা ৫০ পয়সা। এই পরিস্থিতিতে খুচরো মূল্যস্ফীতি থেকে সবথেকে বেশি স্বস্তি পেতে চলেছেন সাধারণ মানুষ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তি কান্ত দাস নিজেই এ বিষয়ে আশাবাদী যে খুচরা মূল্যস্ফীতির পতন এই মাস থেকে শুরু হতে পারে। এরপরে দাম কমবে সাধারণ ব্যবহৃত জিনিসের।

টমেটোর মত সবজির দাম কমানোর পাশাপাশি নন বাসমতি চাল রপ্তানিতে বিধিনিষেধ জারি করেছিল কেন্দ্রীয় সরকার। এছাড়াও বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। ইন্দরের দেবী অহল্যা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি কার্যক্রমে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলার সময় এই সমস্ত মন্তব্য করেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তি কান্ত দাস। এর আগে রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় বোর্ডের বৈঠকেও এই একই কথা বলেছিলেন শক্তি কান্ত দাস। তিনি আরো বলেন, ” আমরা আশা রাখি সেপ্টেম্বর মাসে খুচরো মূল্যস্ফীতি অনেকটাই কমে যাবে এবং দাম অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। সেপ্টেম্বর মাস থেকে সাধারণ জিনিসের দাম অনেকটা কমতে শুরু। ইতিমধ্যেই টমেটোর দাম কমছে এবং অন্যান্য সবজির দাম চলতি মাস থেকে কমতে শুরু করেছে। অনেকটাই সাশ্রয়ী মূল্যে এবারে জনগণের কাছে টমেটো এবং অন্যান্য জিনিস পৌঁছে দিতে পারবে সরকার। এছাড়াও নন বাসমতি চাল রপ্তানিতে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে, যাতে চালের দাম বৃদ্ধি না হয়। এছাড়াও বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অনেকটাই কমানো হয়েছে।”

সরকারি তথ্য অনুযায়ী প্রধানত শাকসবজি এবং খাদ্য সামগ্রিক দাম বৃদ্ধির কারণে এই বছর জুলাই মাসে খুচরো মূল্যস্ফীতি ৭.৪৪ শতাংশ হয়ে গিয়েছে। গত ১৫ মাসের মধ্যে এটি ছিল সর্বোচ্চ। সেখান থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। জুন মাসে এই খুচরো মূল্যস্ফীতি ছিল ৪.৮১ শতাংশ। রিজার্ভ ব্যাংকের গভর্নর বলেছেন, জুলাই মাসে খুচরো মূল্যস্ফীতি অনেকটাই বেড়ে গিয়েছিল। সেই কারণেই টমেটো এবং অন্যান্য সবজির দাম বৃদ্ধি পেতে শুরু করেছিল। তবে এবারের কেন্দ্রীয় সরকারের কিছু সিদ্ধান্তের ফলে আবারও দাম কমতে শুরু করেছে সাধারণ জিনিসের। সমস্ত বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ভারত এখন বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থার কারণে ভারতীয় ব্যাংকের অবস্থান অনেকটাই শক্তিশালী এবং অনেকটা বেশি স্থিতিশীল। আমেরিকার কিছু ব্যাংক এবং সুইজারল্যান্ড এর ক্রেডিট সুইসের মত ব্যাংকের ব্যর্থতা আপনারা অবশ্যই দেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বৈশ্বিক অস্থিরতার মধ্যে ভারতের উপরে কোনো প্রভাব পড়েনি। খুব শীঘ্রই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে এবং আগের মতই দাম হয়ে যাবে সাধারণ জিনিসের।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026