মেয়ে জন্মালেই সরকার দিচ্ছে এক লাখ টাকা, জানুন কীভাবে আবেদন করবেন

দেশের মেয়েদের স্বাবলম্বী করতে এবারে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে আসছে। আপনাদের জানিয়ে রাখি বর্তমানে কন্যাদের উত্তরপ্রদেশ সরকার বেশ সাহায্য করছে। নতুন একটি প্রকল্প এসে হাজির হয়েছে কন্যাদের জন্য যা থেকে তারা দারুণ সুবিধা পাচ্ছেন। কন্যাদের উন্নতির লক্ষ্যে এই প্রকল্প শুরু করা হয়েছে এবং এই প্রকল্পে কন্যারা নগদ ৫০ হাজার টাকা পেয়ে যাবেন। আমরা যে যোজনার কথা বলছি সেই যোজনার নাম হল ভাগ্য লক্ষ্মী যোজনা। এই দুজনে আপনারা উত্তরপ্রদেশ সরকারের সাহায্য নিয়ে নিজেদের কন্যাদের ভালো ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন।

উত্তরপ্রদেশ সরকার এটি শুরু করেছে রাজ্যের মেয়েদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য। এর পাশাপাশি এই প্রকল্পটি রাজ্যের কন্যাদের পড়াশোনায় উৎসাহিত করতে ব্যবহার করা হচ্ছে। উত্তরপ্রদেশের ভাগ্যলক্ষ্মী প্রকল্পের মাধ্যমে সরকারের লক্ষ্য কন্যা জন্মের প্রচার করা। আপনাদের জানিয়ে রাখি এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার বিপিএল পরিবারের কন্যাদের জন্মের সময় ৫০ হাজার টাকা সহায়তা করছে। কন্যাদের সুন্দর ভবিষ্যতের জন্য একটি ভাল পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে যার মাধ্যমে মেয়েদের পড়ালেখা এবং উন্নতিতে কোন অসুবিধা না হয়।

উত্তর প্রদেশ ভাগ্যলক্ষী যোজনার অধীনে যদি আপনার মেয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় তবে সে ৩০০০ টাকা পেয়ে যাবে। অষ্টম শ্রেণীতে ভর্তির পর ৫ হাজার টাকা এবং দশম শ্রেণীতে ভর্তি হলে ৭০০০ টাকা পেয়ে যাবে। এর পাশাপাশি দ্বাদশ শ্রেণীতে ভর্তি হলে আপনার কন্যা ৮ হাজার টাকা পেয়ে যাবে। উত্তর প্রদেশ ভাগ্যলক্ষী প্রকল্পের সুবিধা পেতে হলে মেয়ের মা-বাবাকে উত্তর প্রদেশের বাসিন্দা হতে হবে।

শর্তগুলি কি কি?

১. এই প্রকল্পের সুবিধা যদি আপনার পেতে হয় তাহলে আপনার বার্ষিক আয় দুই লক্ষ টাকার কম হতে হবে।

২. এর পাশাপাশি বিয়ের সময় মেয়ের বয়স ১৮ বছরের কম হওয়া যাবেনা।

৩. ৩১ মার্চ ২০০৬ এর পরে বিপিএল পরিবারে জন্মগ্রহণকারী কন্যারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।

৪. এই প্রকল্পের আওতায় একটি পরিবারের দুই মেয়ে টাকা পেতে পারেন।

৫. এই প্রকল্পের সুবিধা নিতে হলে আপনার কিছু গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাবা মায়ের আধার কার্ড, বসবাসের শংসাপত্র, আয়ের শংসাপত্র, বর্ণের শংসাপত্র, জন্ম শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ছবি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026