রাজ্য

বেনামে প্রচুর সম্পত্তি ও নগদ টাকা, অনুব্রত মন্ডলকে নোটিশ আয়কর দপ্তরের

একুশে বাংলা বিধানসভা নির্বাচন শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ষষ্ঠ দফার নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। আর বাকি দুই দফা নির্বাচন। এই দুই দফা নির্বাচনের মধ্যে রয়েছে বীরভূমের ভোটগ্রহণ পর্ব। তবে বীরভূম ভোটের আগে প্রবল অস্বস্তিতে পরলো তৃণমূল কংগ্রেস। আসলে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আঙিনায় এবার নোটিস পাঠাল আয়কর দপ্তর। তার সাথে সাথে নোটিশ পাঠানো হয়েছে তার চার আত্মীয়কে। আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডলের এবং তার কাছে যে পরিমাণ নগর টাকা আছে তা কম কিছু নয়।

কিছুদিন আগে নির্বাচন কমিশনের শোকজের মুখে পড়েছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তারপর আবার ভোট এর মাঝেই পাইকর দপ্তরের রোষের মুখে পড়লেন তিনি। জানা গিয়েছে, ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে অনুব্রত মণ্ডলের আয় ব্যয়, সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠিয়েছে আয়কর দপ্তর। আসলে অনুব্রত মন্ডলের বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে এবং তার কাছে যে পরিমাণ নগদ টাকা আছে সেটা নেহাত কম নয়। কিছুদিন আগে এমন অভিযোগ দায়ের হয়েছে আয়কর দপ্তরে। সেই অভিযোগের ভিত্তিতেই আয়কর দপ্তর অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, অনুব্রত মণ্ডল প্রায় অনু টোটকার কারণে খবরের শিরোনামে উঠে আসেন। তবে পঞ্চম দফা ভোটের আগে তাকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। শোকজ এর কারণ ছিল তার ভাষণ দেওয়ার ভঙ্গি। তিনি বিজেপিকে কটাক্ষ করে স্লোগান দিয়ে বলেছিলেন, “বিজেপিকে ঠেঙিয়ে পগারপার”। নির্বাচন কমিশনের এই স্লোগান প্ররোচনামূলক মনে হলে তাকে শোকজ করে। তবে ফের নির্বাচনের মাঝেই পাইকর দপ্তরের জালে আটকে পড়লেন কেষ্টদা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026