নিউজ

এখনও হাতে মেলেনি বর্ধিত বেতন, এমনটাই দাবি প্রাথমিক শিক্ষকদের!

অরূপ মাহাত: বেশ কিছু দিন আগে শাসক দলের শিক্ষক সংগঠনের সভায় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে। এই ঘোষণা কার্যত বাধ্য হয়ে করেছিলেন তিনি। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে একদিকে বিরোধী দল হিসেবে বিজেপির দ্রুত উত্থান ও অন্যদিকে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির লাগাতার আন্দোলন, কিছুটা সাঁড়াশি আক্রমণের চাপে পড়েই প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়াতে বাধ্য হয় রাজ্য সরকার। আগস্ট মাস থেকে এই বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা ছিল। অভিযোগ যে, এখনও পর্যন্ত বর্ধিত বেতন হাতে পায়নি প্রাথমিক শিক্ষকরা।

এখনও বর্ধিত বেতন চালু না হওয়ায় ক্ষোভে ফুঁসছে প্রাথমিক শিক্ষকদের একাংশ। বর্ধিত বেতন কাঠামো অনুসারে, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের গ্রেড পে ২৬০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৬০০ টাকা। আর প্রশিক্ষণহীন শিক্ষকদের ক্ষেত্রে তা ২৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৯০০ টাকা করা হয়েছে। আগস্ট থেকে এই বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু এখনও হাতে মেলেনি বর্ধিত বেতন, এমনটাই দাবি প্রাথমিক শিক্ষকদের। প্রশাসন সূত্রের খবর, শীঘ্রই চালু হবে বর্ধিত বেতন কাঠামো। কিছু সরকারি নিয়মকানুনের জন্য আটকে রয়েছে বর্ধিত বেতন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026