নিউজ

আজই গ্রেফতার হতে চলেছেন রাজীব কুমার? পড়ুন বিস্তারিত

সারদা মামলায় হাই কোর্টে বিরাট ধাক্কা খেলেন কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার। দীর্ঘদিন ধরে সারদা মামলার শুনানি চলেছে হাইকোর্টে এবং বারবার রাজীব কুমারকে রক্ষাকবচও দিয়েছে আদালত। কিন্তু এবার তাঁর উপর থেকে আইনি রক্ষাকবচ তুলে নিল কলকাতা হাই কোর্ট।  ফলে এবার যে কোনও মুহূ্র্তে রাজীব কুমারকে যেকোনো সময় গ্রেফতার করতে পারে সিবিআই। রাজীব কুমারকে গ্রেপ্তারিতে আর কোনও বাধা রইলো না সিবিআইয়ের।

শুক্রবারের রায়ে কলকাতা হাইকোর্ট জানায়, ‘‘৪১ এ ধারায় নোটিস মানেই গ্রেফতার নয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু হাজিরা না দিলে সেটা গ্রেফতারির কারণ হতে পারে।” তিনি হাইকোর্টের বিচারপতি মধুমতী মিত্র তাঁর রায়ে জানান, “ রাজীব কুমারের গ্রেফতারির বিরুদ্ধে এখনও রক্ষাকবচ বজায় রাখলে সেটা তদন্তে সরাসরি হস্তক্ষেপ করা হবে। যা আদালত বহির্ভূত কাজ। তাই তাঁর রক্ষাকবচ তুলে নেওয়া হলো। ” তিনি আরও বলেন, “বার বার প্রশ্ন করা, জেরা সবই তদন্তের মধ্যেই পড়ে। এমনকি গ্রেফতার করা বা কাউকে হেফাজতে নিয়ে জেরা করলে কারও মর্যাদা নষ্ট হয় না।’’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026