আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে সিরিজের প্রথম দুটি ম্যাচ উপলক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর পূর্বে ভারতীয় শিবিরের জন্য ভেসে এসেছে একটি ম্যাচ জয়ী খবর। যে কারণে ইতিমধ্যে খুশির হওয়া বইছে ভারতীয় শিবিরে। দুই দলের মধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে খেলবেন না অস্ট্রেলিয়ার এক প্রাণঘাতী তারকা বোলার।
অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে থাকবেন না মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে চোটের কারণে অস্ট্রেলিয়ান একাদশে থাকবেন না মিসেল স্টার্ক। বোর্ডের তরফ থেকে আরও জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ‘বক্সিং ডে’ টেস্টে বাঁ-হাতের তর্জনীতে চোট পেয়েছেন মিসেল স্টার্ক। যার কারণে সেই ম্যাচেও খেলতে পারেননি অস্ট্রেলিয়ান তারকা বোলার। স্বাভাবিকভাবে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তার না খেলা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এদিকে স্টার্ককে তার ফিটনেস সম্পর্কে জানতে চাওয়া হলে ফাস্ট বোলার মিচেল স্টার্ক বলেন, ‘আমি সুস্থ হওয়ার পথে, তবে এখনও কয়েক সপ্তাহ সময় লাগবে। তার মধ্যে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট সমাপ্ত হয়ে যাবে। তবে আশা করি প্রথম টেস্ট জিতে আমরা দিল্লি পৌঁছাব।’ তবে সিরিজের প্রথম ম্যাচে মিচেল স্টার্কের অনুপস্থিতিতে ভারতীয় দলের ব্যাটসম্যানরা বেশ কিছুটা সুবিধা পাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এক নজরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচ সমূহ-
১. প্রথম টেস্ট ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি (নাগপুর)
২. দ্বিতীয় টেস্ট ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি (দিল্লী)
৩. তৃতীয় টেস্ট ১ থেকে ৫ মার্চ (ধর্মশালা)
৪. চতুর্থ টেস্ট ৯ থেকে ১৩ মার্চ (আমেদাবাদ)
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…