ভারতে এবার চালু হতে চলেছে বুলেট ট্রেন। আগামী কয়েক মাসের মধ্যেই দ্রুতগতির রেল যাত্রা উপভোগ করতে পারবেন ভারতের মানুষ। সম্প্রতি আরআরটিসিএস ট্রেন ফেসিলিটি চালু হতে চলেছে ভারতে। শীঘ্রই শাহীবাদের দিল্লি সীমান্ত থেকে গাজিয়াবাদ এর দুহাই পর্যন্ত ১৭ কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়েছে এই করিডোর। এছাড়াও দিল্লি থেকে মিরাট করিডোরের কাজ ২০% সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে। ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণরূপে এই নতুন ট্রানজিট সিস্টেম চালু হয়ে যাবে বলে মনে করছেন অনেকে।
এই দুটি ট্রেন ফ্যাসিলিটি চালু হয়ে যাওয়ার পরে ভারতের রাজধানী দিল্লি এবং পশ্চিম ইউপি শহরের মধ্যে ৮২ কিলোমিটার এর যাত্রা মাত্র এক ঘন্টার মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে। এর ফলে যারা দিল্লি বা নয়ডার মত জায়গায় কর্মরত তারা পেয়ে যাবেন দারুন সুবিধা। এর ফলে তাদেরকে আর বেশি টাকা খরচ করে দিল্লি কিংবা নয়ডাতে থাকতে হবে না। কিছুটা সস্তার মধ্যেই তারা মিরাটে থাকতে পারবেন। এরপরে আরো কয়েকটি শহরে দ্রুত রেল চালানোর পথ পরিষ্কার হবে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে।
টাইমস অফ ইন্ডিয়া, রিপোর্ট অনুসারে RRTS এর প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল ১৯৯৮ সালে যখন ভারতীয় রেলওয়ে এটিকে দিল্লী এনসিআর এর ভবিষ্যৎ ট্রাফিকের বিকল্প হিসেবে চিহ্নিত করেছিল। এই রেলওয়ে দ্রুত সম্প্রসারণের জন্য প্রস্তুত ছিল। একসাথে দিল্লি, গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ ফরীদাবাদ এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের অন্যান্য অঞ্চল গুলিকে যুক্ত করার পরিকল্পনা ছিল ভারতীয় রেলের। সূত্র মারফত জানা গিয়েছে, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সেই সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি বিশেষ কোচে ভ্রমণ করছিলেন। সেই সময়ই তার মনে হয় ভারতীয় রেলে এই দ্রুতগতির রেল ব্যবস্থা চালানোর খুব প্রয়োজন।
এরপর ২০০৯ সালে এই পরিকল্পনা পুনরুজ্জীবিত হয় যখন এনসিআর এর ট্রাফিকের পরিমাণ মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যায়। ফলে এনসিআর ২০৩২ পরিবহন সংক্রান্ত কার্যকরী পরিকল্পনায় দিল্লি থেকে মিরাট পর্যন্ত এই ট্রেনের সম্প্রসারণের সম্ভাবনা রাখা হয়। দিল্লি থেকে মিরাট, রেওয়ারী, পানিপথ, পালওয়াল, রহতাকে দ্রুত সংযোগ প্রদানের জন্য ৫২০ কিলোমিটার দৈর্ঘ্যের আটটি RRTS কডিডোর তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরবর্তীতে গাজিয়াবাদ থেকে খুর্জা এবং হাপুর পর্যন্ত আরো দুটি করিডোর তৈরি করার প্রস্তাব করা হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…