ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ATM cashless withdrawal: এটিএম থেকে টাকা তুলতে গেলে আর লাগবে না ডেবিট কার্ড, জানুন এই সিক্রেট পদ্ধতি

এবার থেকে আর এটিএম থেকে টাকা তোলার জন্য ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করার দরকার পড়বে না। এখনো পর্যন্ত অনেকেই এই খবরটির ব্যাপারে না জানলেও আজকে আমরা এই আর্টিকেলে আপনাকে এর ব্যাপারে সমস্ত কিছু জানাবো। এই মুহূর্তে আপনারা কিছু কিছু এটিএম থেকে কার্ড ছাড়া টাকা তুলতে পারেন না। কিন্তু আর কিছুদিনের মধ্যেই সমস্ত এটিএম থেকেই কার্ডলেস টাকা তোলার পদ্ধতি চালু হতে চলেছে। ভারতীয় স্টেট ব্যাংক থেকে শুরু করে এইচডিএফসি ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর মত বড় কিছু ব্যাংক আপনাকে কার্ডবিহীন টাকা তোলার সুবিধা দিয়ে থাকে।

ক্রেডিট এবং ডেবিট কার্ড ছাড়াও আপনারা এটিএম এর মাধ্যমে টাকা তুলতে পারেন এইভাবে। তবে শুধুমাত্র টাকা তোলা নয়, কার্ড হারিয়ে যাওয়া ভুল পিন নম্বর দেওয়া এবং এটিএম কার্ড চুরির মত পরিস্থিতি প্রতিরোধ করতে পারে এই পদ্ধতি। আপনাদের জানিয়ে রাখি ইউপিআই এর সাহায্যে আপনারা এই ধরনের এটিএম থেকে তুলতে পারবেন টাকা। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনারা এই টাকা তুলতে পারবেন।

একটি এটিএম থেকে টাকা তুলতে হলে আপনার কাছে একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংক একাউন্টের সঙ্গে Google Pay, PhonePe, BHIM ইত্যাদির মতো যে কোন একটি ইউপিআইভিত্তিক পেমেন্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকতে হবে। এছাড়াও আপনার অবশ্যই একটি ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

এই টাকা তোলার জন্য প্রথমে আপনাকে যেকোনো এটিএমে গিয়ে Withdrawl Cash অপশনটি বেছে নিতে হবে। তারপরে আপনাকে নতুন ডায়লগ বক্স থেকে ইউপিআই অপশনটি সিলেক্ট করতে হবে। তারপরে আপনার ফোনে একটি কিউআর কোড চলে আসবে। এই কিউ আর কোড আপনাকে স্ক্যান করতে হবে আপনার যে কোন ইউপিআই এপ্লিকেশনের মাধ্যমে।

যে কোন ইউপিআই অ্যাপ্লিকেশন খুলে এই কিউআর কোড ওপেন করলে আপনার স্ক্রিনে একটি বিশেষ ডায়লগ বক্স ওপেন হবে। সেখানে আপনাকে আপনার টাকার অংক এবং ইউপিআই পিন কোড দিতে হবে। তারপরে প্রসিড বাটনে ক্লিক করলে আপনি ইউপিআই পিন এর মাধ্যমে খুব সহজেই টাকা তুলতে পারবেন এটিএম থেকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026