ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC WhatsApp services: আপনারও কি এলআইসি পলিসি রয়েছে? তাহলে ঘরে বসেই সুবিধা নিন এই পরিষেবা গুলির

আজকে দিনে দাড়িয়ে হোয়াটসঅ্যাপ গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি whatsapp এর মাধ্যমে ব্যবসায়িক সংস্থাগুলি তাদের ব্যবসাকে গ্রাহকদের কাছে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে থাকে। এই পর্বে পলিসি ধারকদের জন্য রয়েছে একটি সুখবর। বর্তমানে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একটি হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করেছে যাতে গ্রাহকরা পলিসি সম্পর্কিত সমস্ত বৈশিষ্ট্য বিশদে জানতে পারবেন। Whatsapp পরিষেবা ব্যবহার করে সমস্ত পলিসি ধারকরা অনেক বেশি সুবিধা পাবেন এবং ফোনের মাধ্যমে এই সমস্ত জিনিসপত্র জেনে নিতে পারবেন।

আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি পলিসি ধারকদের জন্য তার প্রথম ইন্টারেক্টিভ whatsapp পরিষেবা চালু করেছে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এলআইসি অনলাইন পোর্টালে যারা নিজেদের পলিসি নিবন্ধন করেছেন তারা বিভিন্ন সুবিধা পেতে পারেন। প্রিমিয়াম এর বিবরণ থেকে শুরু করে এলআইসি এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যাট বটের মাধ্যমে আপনারা ইউলিপ প্রকল্পের সমস্ত বিবৃতি জানতে পারবেন। এলআইসি অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, যারা এখনো পর্যন্ত নিজেদের পলিসি অনলাইনে নিবন্ধন করেননি তাদের হোয়াটসঅ্যাপে এই পরিষেবা পাওয়ার জন্য প্রথমে তাদের পলিসি নিবন্ধন করতে বলা হচ্ছে। এলআইসি অফিসিয়াল ওয়েবসাইটে আপনি খুব সহজেই এই পলিসি নিবন্ধন করতে পারবেন এবং তারপরে পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারবেন।

এলআইসি whatsapp পরিষেবা ব্যবহার করতে আপনার ফোনের কন্টাক্ট লিস্টে এলআইসি এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর আপনাকে সেভ করতে হবে। এই হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো 8976862090। এরপরে আপনাকে হোয়াটসঅ্যাপ খুলে এলআইসি অফ ইন্ডিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট এ পৌঁছাতে হবে। তারপরে আপনাকে চ্যাটবক্সে একটি Hi পাঠাতে হবে। তারপর এলআইসি চ্যাটবট আপনাকে বেছে নেওয়ার জন্য ১১ টি বিকল্প দেবে। whatsapp চ্যাটে প্রয়োজনীয় বিবরণ আপনি শুধুমাত্র ভাগ করতে পারবেন। সর্বদা মনে রাখবেন আপনি শুধুমাত্র আপনার নিবন্ধিত নম্বর থেকেই বার্তা পাঠাতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026