খেলা

মহিলা বিশ্বকাপ ফাইনাল : প্রথমবার ট্রফি জিততে ভারতের সামনে টার্গেট ১৮৫

মহিলা বিশ্বকাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। টসে হেরে প্রথমে বল করতে নামে ভারতের মেয়েরা। প্রথমবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে এখন ভারতের মেয়েদের সামনে টার্গেট ১৮৫ রান। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করেন অস্ট্রেলিয়ার মেয়েরা। প্রথম উইকেটে অস্ট্রেলিয়ার দুই ওপেনার এলিস হিলি এবং বেথ মুনি ১১৫ রান যোগ করেন।

রাধা যাদবের বলে হিলি আউট হওয়ার পর রান তোলার গতি একটু কমে। কিন্তু শেষ পর্যন্ত অন্য ওপেনার বেথ মুনি থাকায় অস্ট্রেলিয়া ১৮৪ রান তুলতে সমর্থ হয়। ভারতের হয়ে দুটি উইকেট নেন দিপ্তী শর্মা, একটি করে উইকেট নেন পুনম যাদব এবং রাধা যাদব। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন বেথ মুনি (৭৮), এলিসা হিলি করেন ৭৫ রান। ভারতের মেয়েরা এই টার্গেট তুলে ম্যাচ জিততে পারেন কিনা এখন সেটাই দেখার।

রান চেজ করতে নেমে শুরুতেই এক উইকেট হারিয়ে চাপে ইন্ডিয়া। ব্যক্তিগত ২ রানের মাথায় মেগান স্কটের বলে আউট হয়ে গিয়েছেন শেফালী ভার্মা।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026