খেলা

IND vs ENG: দুঃসংবাদ ভারতীয় শিবিরে, চোটের কারণে দ্বিতীয় ওডিআই থেকে ছিটকে গেলেন এই ক্রিকেটার

গতকাল ইংল্যান্ডকে সহজ ভাবে পরাজিত করে চলতি ওডিআই সিরিজ এক ম্যাচ হাতে রেখে জিততে চাইছে ভারতীয় দল। সেই লক্ষ্যে এখন পরিকল্পনা তৈরি করছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে ২২ গজের লড়াইয়ে মাঠে নামতে চলেছে ভারত-ইংল্যান্ড। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ এসে হাজির হলো ভারতীয় শিবিরে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচ থেকে বাদ পড়তে চলেছেন ভারতের প্রতাপশালী ক্রিকেটার বিরাট কোহলি!

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে বিরাট কোহলি দুর্দান্ত শুরু করলেও মাত্র ১১ রানে সাজঘরে ফেরেন তিনি। ওই ম্যাচে বিরাট কোহলি কুঁচকিতে গভীর চোট পান। যার কারনে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে বাদ পড়েছিলেন বিরাট কোহলি। সূত্রের খবর, চোট অত্যন্ত গুরুতর হওয়ায় আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলতে পারবেন না বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট শিবির থেকে একথা নিশ্চিত করা হয়েছে।

এদিকে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে রীতিমতো ইংল্যান্ডকে লজ্জা জনক ভাবে পরাজিত করেছে ভারত।। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের আহবানে ব্যাটিং করতে নেমে জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামিল বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড। ২৫.২ ওভারে ১১০ রান করে ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি ঘটে। দলের হয়ে সর্বোচ্চ জস বাটলার ৩০ রান সংগ্রহ করেন।

১১১ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই সাহসী ব্যাটিং করতে শুরু করেন রোহিত শর্মা। সহজ লক্ষ্য মাত্রার জবাবে মাত্র ১৮.৪ ওভারে বিনা উইকেটেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বল হাতে বুমরাহ প্রথমে ৬ উইকেট নেওয়ার পরে রোহিত শর্মা ৫৮ বলে অপরাজিত ৭৬ রান এবং শিখর ধাওয়ান ৫৪ বলে অপরাজিত ৩১ রান করেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026