পলিটিক্স

দার্জিলিঙে মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী, মাঝে রাজ্যপাল, রাষ্ট্রপতি ভোট নিয়ে হলো কথা?

দার্জিলিঙে দেখা হল বাংলা এবং অসমের দুই মুখ্যমন্ত্রীর। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একসাথে এক মঞ্চে। আর তাদের দুজনের মধ্যস্থতাকারী যিনি তিনি হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তার আমন্ত্রণেই আজ দার্জিলিংয়ের রাজভবনে এসেছেন দুই মুখ্যমন্ত্রী। এমন সাক্ষাৎ যে হতে পারে তার সম্ভাবনা সকাল থেকেই দেখা গেলেও, দুজনের কেউই এই সাক্ষাৎকার থেকে সরে আসেননি। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই মুহূর্তে দার্জিলিং এ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই জায়গায় রয়েছেন এই মুহূর্তে রাজ্যপাল। তারপরেই জানা যায় শৈল শহরে পাশের রাজ্য অসমের মুখ্যমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপালের আমন্ত্রণে।

প্রথমদিকে মনে হয়েছিল বিজেপির তরফ থেকে দূত হয়ে রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীকে সমর্থনের বার্তা নিয়ে মমতার সঙ্গে দেখা করতে আসবেন হিমন্ত বিশ্বাস শর্মা। কিন্তু আড়াই ঘন্টা শেষ সাক্ষাৎকারের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দিয়েছেন রাজনীতি নিয়ে কোন কথা হয়নি বরং গোটাটা ছিল সৌজন্যমূলক সাক্ষাৎকার। তবে রাজনৈতিক মহলের বক্তব্য, তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব এক সাথে হয়েছে না তার মধ্যে রাজনীতির কথা হবে না এটা হতেই পারে না। যদি কোন একটা জায়গায় ধোঁয়া থাকে তাহলে সেখানে আগুন থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আড়াই ঘণ্টা ধরে আলোচনা হয়ে থাকলে তাতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একবারে কথাই হয়নি এটা হতে পারে না। যদিও আনুষ্ঠানিকভাবে এর সত্যতা এখনো পর্যন্ত স্বীকার করা হয়নি।

দ্রৌপদীর জয় নিয়ে গেরুয়া শিবির অনেকটাই স্বস্তিতে থাকলেও বিজেপি চাইছে একেবারে রেকর্ড ভোটে জয়লাভ করতে। এই কারণেই বিরোধী শিবিরের অনেক দলকে কাছে টানার উদ্যোগ নিয়েছে বিজেপি। বাংলাতে তৃণমূলের সমস্ত সাংসদ এবং বিধায়ক কে চিঠি পাঠিয়েছে বিজেপি। কলকাতা এসে দ্রৌপদীর সঙ্গে যদিও তৃণমূলের কারো দেখা হয়নি কিন্তু তবুও এরপরেও নাকি বিজেপির তৃণমূলের কাছ থেকে দ্রৌপদীর জন্য সমর্থন চাইতেই পারে। এমনকি জল্পনা তৈরি হয়েছে, দার্জিলিঙে রাজ্যপালের উপস্থিতিতে এই নিয়ে এই কথা হয়েছে মমতা এবং হিমন্ত বিশ্ব শর্মার।

যদিও শুধুমাত্র যে রাজ্যপালের আমন্ত্রণেই হিমন্ত পাহাড়ে যাচ্ছেন সেটা আগেই বুধবারে টুইট করে জানিয়ে দিয়েছিলেন রাজ্যপাল। এরপরে রাজভবনে গেলে সে কথাও টুইট করে জানিয়েছেন তিনি। এরপর মমতা যখন রাজভবনে যার সেই সময়ের ভিডিও টুইট করেছেন রাজ্যপাল নিজেই। এই ভিডিওতে দেখা যাচ্ছে ধনখর এবং হিমন্তকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। মোটামুটি আড়াই ঘন্টা মত কথা হয় বলে জানা যাচ্ছে। সাক্ষাৎকার থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সামান্য একটু চা আর একটু বিস্কুট খেলাম। রাজনীতির কোন আলোচনা হয়নি। এটা একেবারে সৌজন্যমূলক সাক্ষাৎ।” রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি কোন আলোচনা হলো? এই প্রশ্নের জবাবে মমতা বলেছেন, কোন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি। তিনি কামাখ্যায় গেলে কিভাবে হিমন্ত তাকে সাহায্য করেছেন, সে কথাও উল্লেখ করলেন মমতা। সেই সঙ্গেই তিনি বললেন, “আজকে উনি আমায় অসমের উত্তরীয় দিয়েছেন, আর আমিও ওনাকে বাংলার উত্তরীয় দিলাম।”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026