খেলা

Suryakumar Yadav: ‘ছক্কার’ রেকর্ড গড়লেন সূর্য কুমার যাদব! রোহিত-ধোনিকে ফেললেন পিছনে

ভারতের তারকা ক্রিকেটার সূর্য কুমার যাদব এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ‘ছক্কার’ রেকর্ড গড়েছেন। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাপেক্ষা দ্রুত ১০০ ছক্কা মারার রেকর্ড এখন তার হাতে। ইতিপূর্বে এই রেকর্ডটি হার্দিক পান্ডিয়ার নামের পাশে ছিল। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০১ ইনিংসে ১০০ ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এই অনন্য কৃতিত্ব অর্জনের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন কে এল রাহুল। ১২৯ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন ভারতীয় ওপেনার কে এল রাহুল।

গতকাল ইন্দোরের সবুজ গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওডিআই ম্যাচ খেলতে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই দলের অংশ হিসেবে মাঠে নেমেছিলেন তারকা ক্রিকেটার সূর্য কুমার যাদব। টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে বিশ্বসেরা এই ব্যাটসম্যানের দিকে প্রত্যাশা একটু বেশিই ছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। তবে ব্যাট হাতে মাঠে নেমে পুরোপুরিভাবে ব্যর্থ প্রমাণিত হন সূর্য কুমার যাদব। ৯ বলে ২টি ছক্কার মাধ্যমে ব্যক্তিগত ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে ছোট্ট ইনিংস হলেও ২টি ছক্কার বদৌলতে আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন ভারতীয় ৩৬০⁰।

ইতিপূর্বে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার নামের পাশে ৯২টি ছক্কা রয়েছে। এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ছক্কার সাথে সাথে ওডিআই ক্রিকেটে তার ওভার বাউন্ডারির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮-এ। ফলশ্রুতিতে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বাপেক্ষা দ্রুত শত ছক্কার মালিক হয়েছেন সূর্য কুমার যাদব।

এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলের ওপেনার শুভমান গিল এবং অধিনায়ক রোহিত শর্মা ব্যক্তিগত শত রানের ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন। দুই ওপেনারের ধ্বংসাত্মক ইনিংসের ফলে ভারত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৮৫ রান করতে সক্ষম হয়। ৩৮৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৯৫ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ফলশ্রুতিতে সিরিজের তৃতীয় ম্যাচে ৯০ রানের বিরাট ব্যবধানে জয়ের পাশাপাশি ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করে রোহিত শর্মার দল।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026