রবিনা ট্যান্ডন বলিউড ইন্ডাস্ট্রির ৯০’এর দশকের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের অগণিত দর্শকদের। বর্তমানে বড়পর্দা থেকে বেশ কিছুটা দূরেই রয়েছেন অভিনেত্রী। খুব বেছে বেছেই কাজ করেন এখন। কারণে অকারণে প্রায়ই মিডিয়ার পাতায় চর্চিত হতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম সক্রিয় নন তিনি। তার শেয়ার করে নেওয়া একাধিক ছবি ও ভিডিও প্রায়ই ভাইরাল হয় নেটদুনিয়ায়। চর্চাও চলে সেই নিয়ে। সম্প্রতি একেবারে ভিন্ন একটি কারণে চর্চিত ‘মহরা’র অভিনেত্রী।
২০০৪ সালে অনিল থাদানির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন রবিনা ট্যান্ডন। তাদের চার সন্তান। রাশা থাদানি, পুজা ট্যান্ডন, ছায়া ট্যান্ডন, রণবীর থাদানি। উল্লেখ্য , এই মুহূর্তে নিজের কন্যা রাশা থাদানির সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চিত হচ্ছেন অভিনেত্রী। একাংশের মতে, অভিনেত্রীর কন্যা বলে বলে টেক্কা দিতে পারে একাধিক বলি ডিভাকে। এমনকি অনেকের মনে করেন, ইন্ডাস্ট্রিতে তার অভিষেক ঘটলে তিনি বর্তমানের একাধিক অভিনেত্রীকেও পিছনে ফেলে দিতে পারেন। পিছনে ফেলে দিতে পারেন জাহ্নবী কাপুর ও সারা আলি খানের মতো সেলেব কিডদেরও। সৌন্দর্যের দিক দিয়ে তার জুড়ি মেলা ভার। ১৭ বছর বয়সেই সৌন্দর্যের দিক দিয়ে টেক্কা দিচ্ছেন মা রবিনা ট্যান্ডনকেই।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় রাশা থাদানির একাধিক ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ছবিগুলির সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চিত হচ্ছে রবিনা কন্যা। নিজের ভাই বোনদের সাথে তার একাধিক ঝলক মেলে নেটদুনিয়ায়। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই সেই ঝলক মিলবে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বলিউডে অভিষেক ঘটতে চলেছে তার। অবশ্য সেই প্রসঙ্গে এখনো প্রকাশ্যে কোনো কথা জানাননি অভিনেত্রী। তবে রাশাও যে মায়ের মতই অভিনয়ের পথ বেছে নিচ্ছেন, তা অবশ্য ইতিমধ্যেই জানা গিয়েছে। বেশ কিছু সময় আগে নিজের মায়ের সাথেও ছবি শেয়ার করে নিয়েছিলেন রাশা। একই ধরনের পোশাকেও দেখা গিয়েছিল তাদের। ছবি দেখলেই বোঝা যাবে বোল্ডনেসের দিক দিয়ে এখনই মাকে রীতিমতো টেক্কা দিচ্ছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…