ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে ভারতের থেকে ৫১ রানে এগিয়ে নিউজিল্যান্ড। হাতে রয়েছে কোন পাঁচটি উইকেট। তৃতীয় দিনে ভারতের প্রাথমিক লক্ষ্য হলো দ্রুত ঐ পাঁচ উইকেটের পতন ঘটানো। ভারতের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর বোলিং আশানুরূপ ভালো হয়েছে। দুরন্ত কামব্যাক করেছেন ইশান্ত শর্মা। নিউজিল্যান্ড এর পতন হওয়া পাঁচটি উইকেট এর তিনটি রয়েছে তার দখলে।
প্রথম দিনের ৫ উইকেটে ১২২ রান নিয়ে এদিন খেলতে নামে ভারত। শুরুতেই অজিঙ্কা রাহানের সাথে ভুল বোঝাবুঝিতে নিজের উইকেট হারান ঋষভ পন্ত। এরপরই ১৬৫ রানে অলআউট হয়ে যায় ভারত। এরপর নিউজিল্যান্ড শুরুতেই টম লাথাম এর উইকেট হারায়। এরপর শততম ম্যাচ খেলতে নামা রস টেলর ও অধিনায়ক কেন উইলিয়ামসন ম্যাচের হাল ধরেন। ৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন রস টেলর। ততক্ষনই ভারতের স্কোরকে অতিক্রম করে ফেলেছেন তারা।
আরও পড়ুন : এশিয়া একাদশে খেলবে ভারতীয় এই চার ক্রিকেটার, জানাল সৌরভ গাঙ্গুলি
অল্পের জন্য শতরান হাতছাড়া করেন কেন উইলিয়ামসন। তার ব্যাটিং দেখে বোঝাই যাচ্ছিল না যে এই পিচে ব্যাট করা সহজ নয় বলে। ৮৯ রানের মাথায় পরিবর্ত ও বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজার দুরন্ত ক্যাচ সাজঘরের রাস্তা দেখায় উইলিয়ামসনকে। দিনের শেষে নিউজিল্যান্ড স্কোর ৫ উইকেটের বিনিময়ে ২১৬ ভারতের থেকে ৫১ রানে এগিয়ে তারা। ক্রিজে রয়েছেন বি জে ওয়াটলিং এবং কলিন ডি গ্র্যান্ডহোম। এই ম্যাচে ভারতকে ফিরে আসতে হলে দ্রুত নিউজিল্যান্ডের ওই পাঁচটি উইকেটের পতন ঘটাতে হবে এবং ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…