নিউজ

পিছু হাঁটল আন্দোলনকারীরা, ৬৯ দিন পরে খুলল শাহীনবাগের রাস্তা

সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের মুখ ছিল দিল্লির শাহীনবাগ। শাহীনবাগে আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। অবশেষে সেই বন্ধ রাস্তার একটা দিক খুলে দিতে রাজি হলেন আন্দোলনকারীরা। ৬৯ দিন পরে আটকে থাকা রাস্তা খুললো আন্দোলনকারীদের সাথে আলোচনার মাধ্যমে। দিল্লি-নয়ডা-ফরিদাবাদ হাইওয়ের একটা দিক খুলে দিতে রাজি হয়েছে আন্দোলনকারীরা।

আজ আন্দোলনকারীরা নিজের হাতে রাস্তার একটি দিকে ব্যারিকেড খুলে দেন। পরে পুলিশ এসে ব্যারিকেড সরিয়ে রাস্তা পরিষ্কার করে দেয়। রাস্তার আর একটি দিকও খোলার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। গত বছর ডিসেম্বরে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই এই আইন প্রত্যাহারের দাবি নিয়ে বিক্ষোভ শুরু হয় শাহীনবাগে। দিল্লি-নয়ডা-ফরিদাবাদ হাইওয়ে বন্ধ করে আন্দোলন করতে থাকেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন : ‘মানসিক অসুস্থতার’ বাহানা, বিনয় শর্মার আবেদন খারিজ করল দিল্লি কোর্ট

এরফলে ওই রাস্তায় প্রবল যানযটে পড়ছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন। এই নিয়ে সুপ্রীম কোর্টে মামলা করা হয়। সেই মামলার শুনানিতে একজন মধ্যস্থতাকীরা নিয়োগ করা হয় সুপ্রীম কোর্টের তরফে। দিলি বিধানসভা নির্বাচনেও এই রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করার ক্ষোভকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন বিজেপি নেতারা, যদিও তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026