খেলা

IND Vs PAK: ‘দুই দেশের মধ্যে আবার ক্রিকেট শুরু করুন’, মোদিজীর কাছে কাতর আবেদন শাহিদ আফ্রিদির

চির প্রতিধ্বনি দুই দেশের মধ্যে সিরিজ আয়োজিত হয়নি প্রায় এক দশকেরও বেশি সময় ধরে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মঞ্চ ছাড়া ভারত-পাকিস্তানের লড়াই উপভোগ করা থেকে বঞ্চিত থাকেন বিশ্বের ক্রিকেট প্রেমীরা। বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে দুই দেশের মধ্যে সিরিজ আয়োজন করার দাবি করা হয়েছে। তবে রাজনৈতিক কারণে ক্রিকেটপ্রেমীদের সেই দাবি মেনে নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

সম্প্রতি আসন্ন এশিয়া কাপের মেগা আসর নিয়ে ফের আরও একবার শুরু হয়েছে জল্পনা। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে পিসিবিকে জানিয়ে দিয়েছে, এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানের যাবে না। বরং নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপের আয়োজন করার দাবি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে এখন চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে এশিয়া ক্রিকেট কাউন্সিলে।

দুই দেশের মধ্যে এশিয়া কাপের আয়োজন নিয়ে যখন বিবাদ তুঙ্গে, ঠিক তখনই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির একটি বড় মন্তব্য এসেছে সোশ্যাল মিডিয়ায়। তিনি এক সাংবাদিক বৈঠকে বলেন,’ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন, দুই দেশের মধ্যে আবার ক্রিকেট শুরু করুন।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন ভারতে খেলতে যেতাম তখন ভারত থেকেও আমাদের হুমকি দেওয়া হতো। তবুও আমরা সেই হুমকিতে ভয় না পেয়ে ভারতের মাটিতে খেলতে গেছি। ভারতেরও উচিত পাকিস্তানের আমন্ত্রণ স্বীকার করে খেলতে আসা। ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তার পুরো দায়িত্ব আমাদের। সুস্থভাবে এশিয়া কাপের মেগা আসর আয়োজন করতে আমরা বদ্ধপরিকর।’

এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত এক দশকেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের মধ্যে কোন দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করা হয়নি। শেষবারের মতো ২০১২ সালে ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল পাকিস্তান। এরপর থেকে শুধুমাত্র বিশ্বকাপ এবং এশিয়া কাপে নিরপেক্ষ ভেন্যুতে একে অন্যের বিরুদ্ধে মাঠে নেমেছে দুই শক্তিশালী দল।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026