নিউজ

World Trade centre in Kolkata: ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবারে কলকাতাতে, স্বাক্ষরিত হল মউ, কাজ পাবেন ৩০ হাজার জন

এবারে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আসছে সরাসরি কলকাতায়। মঙ্গলবার এই সংক্রান্ত একটি মউ ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়ে গিয়েছে। মার্কিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি শাখা খুলতে চলেছে কলকাতায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করার ঘোষণা করেছিলেন। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি তৈরি হবে নব দিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি এলাকায়। ৩৫ লক্ষ বর্গফুট জমিতে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করা হবে এবং এই কাজে মোট বিনিয়োগের পরিমাণ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা। ৩০ হাজার লোক কাজ পেতে চলেছে এতে এবং ব্যাপক হারে হবে কর্মসংস্থান। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এশিয়া প্যাসিফিক রিজিয়নের সহ-সভাপতি স্কট ওয়ান এবং মারলিন রূপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা এবং চেয়ারম্যান সুশীল মোহতা এই সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করেছেন।

২০১১ সালের সরকারি আসার পর থেকেই কলকাতার রূপ বদলে দেওয়ার কথা প্রথম থেকেই বলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহরকে লন্ডনের মত সাজিয়ে তুলতে চেয়েছেন তিনি। পাশাপাশি করতে চেয়েছেন শিল্পায়ন। এই আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মহানগরে একটি শাখা খুলতে চলেছে। সেই মতো ২১ মার্চ একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। উল্লেখ্য, এই নিয়ে ভারতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সপ্তম শাখা খুলছে ভারতে। তবে পূর্ব ভারতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এই প্রথম শাখা এটাই।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি প্রতিনিধি দল গতকাল কলকাতা এসেছিলেন এবং প্রাথমিকভাবে সব বিষয় খতিয়ে দেখার পরেই গতকাল মউ সাক্ষরিত হয়েছে।কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হলে রাজ্যে কর্মসংস্থান বাড়বে বলে আশা রাখছে সরকার। পাশাপাশি সরকারের আরো আশা, এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ফলে বাংলায় পা রাখবে বড় বড় বহজাতিক সংস্থা। বাণিজ্যিক দিক দিয়ে বাংলা আরও এগিয়ে যাবে ভবিষ্যতে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026