দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে এবারের ছোটদের বিশ্বকাপ অর্থাৎ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে গিয়ে এখন চলছে সুপার সিরিজ অর্থাৎ নকআউট ম্যাচ। ভারত এখন পর্যন্ত ৪ বার এই ট্রফি জিতেছে এবং এবারে টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে। আজ প্রথম সেমিফাইনাল ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ দল মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। এই দুটি দল এই টুর্নামেন্টের এখন পর্যন্ত ন’বার পরস্পরের মুখোমুখি হয়েছে তার মধ্যে পাকিস্তান জিতেছে পাঁচবার এবং ভারত জিতেছে চারবার।
প্রথম সেমিফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রমে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক রোহেল নাজির। নির্ধারিত ৫০ ওভার এর আগেই পাকিস্তানের সবকটি উইকেট ফেলে দেয় ভারত। ৪৩.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৭২ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। অধিনায়ক নাজির সর্বোচ্চ ৬২ রান করেন এবং ওপেনার হায়দার আলি ৫৬ এবং মহম্মদ হ্যারিস ২১ রান করেন। এছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন পেসার সুশান্ত মিশ্র। কার্তিক ত্যাগী ও রবি বিষ্ণোই দুটি করে এবং অথর্ব অ্যাঙ্কেলেকর ও যশস্বী জয়সয়াল একটি করে উইকেট নিয়েছেন। রান তাড়া করতে নেমে ভারত এখনো পর্যন্ত তিন ওভার শেষে বিনা উইকেটে ১৪ রান করেছে। যশস্বী জয়সয়াল ১৫ বলে ১০ এবং দিব্যাংস সাক্সেনা ৩ বলে ২ রান করে ক্রিজে রয়েছেন।
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…
আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…