নিউজ

উন্নাও মামলা: ১০ বছরের কারাবাস ও জরিমানা কুলদীপ-সহ সাতজনের

২০১৭ সালের উন্নাওয়ের ধর্ষন মামলায় কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়েছে কুলদীপ সেঙ্গার সহ আরও সাতজনকে। এবার তার বিরুদ্ধে আরও এক নতুন সাজা ঘোষণা করা হল। নির্যাতিতার বাবাকে খুনের দায়ে আরও ১০ বছরের কারাবাসের সাজা দেওয়া হল কুলদীপ সেঙ্গার ,তার ভাই এবং বাকি অভিযুক্তদের। অনিচ্ছাকৃত হত্যা, অপরাধমূলক এবং ইচ্ছাকৃত ভাবে ক্ষতিসাধন-সহ একাধিক ধারায় তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার  সাজা ঘোষণার দিন ছিল। সেখানেই কুলদীপ সেঙ্গার ও তার ভাইদের ১০ বছরের কারাবাস এবং নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার নির্দেশ দেয় আদালত।

চাকরি দেওয়ার নামে বাড়িতে ডেকে নিয়ে ২০১৭ সালের ৪ জুন উন্নাওয়ের কিশোরীকে ধর্ষণ করেন কুলদীপ সেঙ্গার। এরপর কুলদীপ ও তাঁর দলবল মিলে ফের ওই কিশোরীকে ধর্ষণ করে। এই অভিযোগ নিয়ে নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ কুলদীপ সেঙ্গারের নামে অভিযোগ নিতে রাজি হয়নি বলে অভিযোগ ওঠে। এরপর সরাসরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন ওই নির্যাতিতা।

আরও পড়ুন : দিল্লি দাঙ্গা : গ্রেফতার করতে আধার তথ্য ব্যবহার করা হয়নি : অমিত শাহ

বিজেপি বহিষ্কৃত কুলদীপ সেঙ্গার সহ তাঁর দলবলকে পুলিশ গ্রেফতার না করায় এবং অভিযোগ গ্রহন না করায় ওই নির্যাতিতা ও তার পরিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে ২০১৮ সালের ৮ এপ্রিল ধর্ণায় বসেন। এরপরে ৯ এপ্রিল পুলিশি হেফাজতে থাকাকালীন নির্যাতিতার বাবার মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী রক্তে মিলেছে বিষক্রিয়া এবং কোলনে ফুটো। ময়নাতদন্তে আরও জানা যায় শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সেই ঘটনার ভিত্তিতে এদিন সাজা ঘোষণা হল কুলদীপের। নির্যাতিতাকে ধর্ষণের দায়ে গতবছর কুলদীপকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দিল্লির তিসহাজারি কোর্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026