খেলা

পিছিয়ে গেল আইপিএল, ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত

করোনার জন্য পিছিয়ে গেলো আইপিএল। পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী ২৯ মার্চের বদলে এবার আইপিএল হবে ১৫ই এপ্রিলের পর। অর্থাৎ মাঝ এপ্রিল পর্যন্ত পিছিয়ে গেলো আইপিএল। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছিল কোনো টুর্নামেন্ট আয়োজন করতে হলে দর্শক ছাড়া তা আয়োজন করতে হবে। অর্থাৎ ২৯ মার্চ আইপিএল শুরু হলে তা কেবলমাত্র টিভিতেই দেখা যেত। এই পরিস্থিতিতে আজ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহ বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রীড়া মন্ত্রকের নির্দেশিকা ছাড়াও আইপিএল পিছানোর আরও একটি বড় কারণ হলো বিদেশি খেলোয়াড়দের ১৫ই এপ্রিলের আগে না পাওয়া। কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে আসা কাউকে ভিসা দেওয়া হবেনা বলে ঘোষণা করেছে দুদিন আগে। তাই ১৫ই এপ্রিলের আগে কোনো বিদেশী খেলোয়াড়কেই ভিসা পাবেনা। ফলে ২৯ মার্চ আইপিএল শুরু হলে তাদের পক্ষে সময়মতো আইপিএলে অংশগ্রহণ করা সম্ভব না।

আরও পড়ুন : স্বপ্নভঙ্গ বাংলার, রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হার বাংলার

এদিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দুই ম্যাচ দর্শকহীন স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। লখনৌতে দ্বিতীয় ওয়ানডে ইতিমধ্যেই দর্শকশূন্য ভাবে হবে বলে জানানো হয়েছে। তবে আইপিএলে নতুন সূচী কি হবে তা এখনো জানানো হয়নি বোর্ডের তরফে। শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক আছে ফ্রাঞ্চাইজি গুলোর সঙ্গে। সেখানেই সব বিষয়ে আলোচনা হবে, তখনই জানা যাবে নতুন সূচী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026