নিউজ

দীর্ঘ সময় গৃহবন্দি, অবশেষে মুক্তি পেলেন ফারুক আব্দুল্লাহ

দীর্ঘদিন বন্দী থাকার পর মুক্তি পেলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। গত ৫ অগস্ট থেকে গৃহবন্দি ছিলেন তিনি। সাত মাস পর তাকে মুক্তি দেওয়া হল৷ শুধু তিনিই নন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের আগে ফারুক আব্দুল্লাহ সহ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি এবং কয়েকশো রাজনৈতিক নেতাকর্মীকেও গৃহবন্দি করা হয়। ফারুক আব্দুল্লাহকে গৃহবন্দি করে রাখায় ইতিমধ্যেই অনেক সমালোচনা হয়েছে।

যেখানে বহু বিদেশি প্রতিনিধি কাশ্মীরে গিয়েছেন অথচ দেশের সাংসদকে করে রাখা হয়েছে গৃহবন্দী। অধীর চৌধুরী যিনি কংগ্রেস দলনেতা এবং বহরমপুরের কংগ্রেস সাংসদ তিনি শীতকালীন অধিবেশনে সংসদে সকলের সামনে বলেছিলেন, ফারুক আবদুল্লা সাংসদ কিন্তু সভায় নেই কেন, উনি কোথায় এ প্রশ্ন করেছিলেন তিনি।

আরও পড়ুন : গোটা বিশ্বকে গ্রাস করছে করোনা, মৃতের সংখ্যা বেড়ে ৫০০০

ফারুক পুত্র ওমরকে দেখে কষ্ট পাওয়ার কথা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই মাস আগে ওমরের ছবি দেখে ওর যন্ত্রনায় ব্যথিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ও বিভিন্ন মহলে হইচই পড়ে তাদের বন্দিদশা নিয়ে।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়ে বলেছিলেন , ধীরে ধীরে এক এক করে সব নেতাকে দেওয়া হবে মুক্তি। জম্মু-কাশ্মীর প্রশাসন গত ডিসেম্বর থেকেই গৃহবন্দী নেতাদের মুক্তি দেওয়া শুরু করার পর অবশেষে সাত মাস পর মুক্তি পেলেন ফারুক আব্দুল্লাহ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026