করোনাভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব।যার ফলে বিভিন্ন ক্রিকেট ম্যাচ বা অন্যান্য ইভেন্টে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৯ শে মার্চ ত্রয়োদশতম আইপিএল শুরু হওয়ার কথা ছিল।তবে এই ভাইরাসের জেরে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লী সরকার। দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া রাজ্যে আইপিএল ম্যাচ নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, “যদি স্টেডিয়ামে একজনও করোনাভাইরাস আক্রান্ত কোনও ব্যক্তি প্রবেশ করেন তাহলে বিপদ অনেকটা বেড়ে যাবে। এই কারণের জন্যেই দিল্লীতে আইপিএলের ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।সংক্রমণের কথা মাথায় রেখেই দিল্লীতে আইপিএলের একটি ম্যাচও খেলানো হবে না।”
তালিকা অনুযায়ী, দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে সাতটি ম্যাচ খেলার কথা ছিল দিল্লী ক্যাপিটালসের। কিন্তু এই সিদ্ধান্তের ফলে এই দলকে তাদের হোম গ্রাউন্ডের ম্যাচের জন্য অন্য কোনও রাজ্যকে বেছে নিতে হবে। শুধু দিল্লী নয় এর আগে মহারাষ্ট্র সরকারও তাদের রাজ্যে আইপিএলের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। তারা জানিয়েছে যে, আইপিএলের সমস্ত ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে হবে।
দিল্লী ও মহারাষ্ট্র সরকার এই সিদ্ধান্ত নিলেও আইপিএল পিছিয়ে নেওয়ার মতো কোনো খবর এখনও পাওয়া যায়নি।যদিও বিসিসিআই নির্ধারিত সূচী মেনেই আইপিএলের আয়োজনের কথা জানিয়েছে, তবে শোনা যাচ্ছে আগামী শনিবার আইপিএলের গর্ভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে।এই বৈঠকে চলতি সিজন পিছিয়ে দেওয়া বা দর্শক শূন্য স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…