ভাইরাল & ভিডিও

VIDEO: স্বাধীনতা দিবসে সকলকে অবাক করেছে এই মেয়েরা, এভাবে ভারতের স্বাধীনতা উদযাপন করল, দেখুন ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ কিংবা দল তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর তার জন্য আজকের প্রজন্মের কাছে ইউটিউব, ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এই মুহূর্তে ইনস্টারিল ভিডিওর সূত্র ধরে এমন অনেকেই রয়েছেন যারা নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন এই সোশ্যাল দুনিয়ায়। আর তার জলজ্যান্ত উদাহরণ এই ‘গাল্লি গার্লস’রা। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একাধিক রিল ভিডিও বানিয়েছেন তারা, আর সেই সূত্র ধরেই আপাতত চর্চায় এই পাঁচ ‘গাল্লি গার্লস’রা।

সাম্প্রতি এই ‘গাল্লি গার্লস’রা ‘ফানা’ ছবির জনপ্রিয় গান ‘দেশ রাঙ্গিলা’র তালে খোলা আকাশের নীচেই ৭৫’তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্দান্ত নৃত্য পরিবেশন করেছেন। এই ভিডিওটির সূত্র ধরে এই মুহূর্তে চর্চায় এই পাঁচ খুদে। আর তাদের সঙ্গ দিয়েছিলেন উদয় সিং। ইনি পেশায় একজন নৃত্যশিল্পী। হিন্দি রিয়্যালিটি শো ‘ডান্স দিওয়ানে’র মঞ্চে দেখা মিলেছিল তার। তিনি যে বর্তমান প্রজন্মের একাংশের কাছে একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য। ‘গাল্লি গার্লস’এর সাথে প্রায়ই দেখা মেলে তার। তিনি যে তাদের প্রশিক্ষণ দেন, তা স্পষ্ট সকলের কাছেই। স্বাধীনতা দিবস উপলক্ষে তারা নিজেদের বেশ কয়েকটি রিল ভিডিও শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা এই মুহূর্তে রীতিমত ভাইরাল গোটা নেটমাধ্যমে। তাদের সেইসমস্ত ভিডিওর ঝলক মিলবে তাদের ইনস্টাগ্রামের পাতাতেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026