ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

গ্রাহকরা পাবেন আরো বেশি সুদ, স্বাধীনতা দিবসে বিশেষ ফিক্স ডিপোজিট স্কিম চালু করল এসবিআই

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকটি সংস্থা তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসতে শুরু করেছে নতুন নতুন অফার। আর সেই পথ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন পেছনে থাকবে। সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ মেয়াদী আমানত স্কিম চালু করল ভারতের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই মেয়াদি আমানত প্রকল্পে তুলনামূলকভাবে উচ্চ হারে সুদ পাওয়া যাবে। ১৫ আগস্ট থেকে আড়াই মাসের মধ্যে সেই প্রকল্পের আওতায় টাকা ডিপোজিট করলে তবে উচ্চ হারে সুদ পাবেন গ্রাহকরা।

ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে টুইট করে সকলের উদ্দেশ্যে জানানো হয়েছে, ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের সময় উৎসব ডিপোজিট প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১০০০ দিনের ফিক্স ডিপোজিট প্রকল্পে ৬.১ শতাংশ হারে সুদ মিলবে। প্রবীন নাগরিকরা পাবেন ৬.৬ শতাংশ হারে সুদ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ১৫ আগস্ট অর্থাৎ গত সোমবার থেকে এই প্রকল্প পুরোদমে শুরু হয়ে গেছে এবং আগামী ৭৫ দিনের মধ্যে এই উৎসব ডিপোজিট স্কিম চালু রাখবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই স্কিমের আওতায় যদি আপনারা ফিক্স ডিপোজিট করেন তাহলে আপনারা উচ্চ হারে সুদ পেয়ে যাবেন।

এমনিতেই একাধিক মেয়াদে এই ফিক্স ডিপোজিট একাউন্টের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত ১৩ আগস্ট ভারতের সর্ববৃহৎ ব্যাংকের তরফে নতুন সুদের হার ঘোষণা করা হয়েছিল। ২ কোটি টাকার কম মূল্যের মেয়াদী আমানতের ক্ষেত্রে বাড়ানো হয়েছিল সুদের হার। এই সমস্ত ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ১৫ বেসিস পয়েন্ট বা ০.১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। ১৮০ দিন থেকে ২১০ দিনের মধ্যে পরিপক্ক হওয়া মেয়াদী আমানতের ক্ষেত্রে সুদের হার ৪.৪ শতাংশ থেকে বেড়ে হয়েছিল ৪.৫৫। অন্যদিকে ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বেড়ে হয়েছিল ৫.৬৫ শতাংশ। এই সুদের হার আগে ছিল ৫.৫ শতাংশ।

দু’বছর থেকে তিন বছরের কম মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার ৫.৫ শতাংশ করে দেওয়া হয়েছে। এই সুদের হার আগে ছিল ৫.৩৫ শতাংশ। ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার ৫.৪৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫.৬ শতাংশ। পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত মেয়াদের ফিক্স ডিপোজিটের সুদের হার এই মুহূর্তে হয়েছে ৫.৬৫ শতাংশ। এই সুদের হার আগে ছিল ৫.৫ শতাংশ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026