নিউজ

স্বাধীনতা দিবসে মিলতে পারে করোনা থেকে মুক্তি, ভ্যাকসিন আবিষ্কারের পথে ভারত

অরূপ মাহাত: বছরের শুরু থেকে করোনা ভাইরাসের আক্রমণে সারা বিশ্বে মহামারির সৃষ্টি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এই মারণ ভাইরাসের সংক্রমণ। এখনও পর্যন্ত এই ভাইরাসের সর্বজন স্বীকৃত কোন প্রতিষেধক আবিষ্কার না হলেও থেমে নেই চিকিৎসা বিজ্ঞান। বিশ্বের প্রায় ১৪০ টি দেশের বিজ্ঞানীরা করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের বিজ্ঞানীরা ওষুধ আবিষ্কার করে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। পিছিয়ে নেই ভারতও। ভারতে আবিষ্কৃত করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা আগামী ১৫ আগষ্টের মধ্যে সাধারণ মানুষের মধ্যে প্রয়োগ শুরু করা হতে পারে বলে জানা গেছে। ফলে, স্বাধীনতা দিবসে করোনা থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, ভারতে প্রস্তুত করা করোনা ভাইরাসের ভ্যাকসিনটি আগামী ১৫ আগষ্টেই সর্বস্তরে চালু করা হতে পারে। যা প্রস্তুত করেছে হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা ‘ভারত বায়োটেক’। মানব শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে ৭ ই জুলাই থেকে। এই ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হবে গোটা জুলাই মাস ধরেই। ৩০ জুন ভারতে তৈরি কোভিড -১৯ প্রতিরোধকারী এই ভ্যাকসিনটির মানব দেহে পরীক্ষা চালানোর জন্য প্রয়োজনীয় অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির- সহযোগিতায় এই ভ্যাকসিন তৈরি করেছে ভারত বায়োটেক, একটি বিবৃতিতে একথা জানিয়েছে ওই সংস্থা।

Anirban Kundu

Recent Posts

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026

মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম? মন্তব্য ঘিরে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…

May 22, 2026

Jio-র সস্তার OTT রিচার্জ প্ল্যান, ১৩টি OTT সাবস্ক্রিপশনে বিশেষ অফার

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…

May 22, 2026