বিনোদন

যে ৫টি নাচের কোরিওগ্রাফার করে সুপারহিট হয়েছিলেন সরোজ খান, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: ২২ শে নভেম্বর, ১৯৪৮ সালে তিনি তিন বছর বয়সে শিশু শিল্পী হিসাবে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। শিশু শ্যামার চরিত্রে এবং ৫০ এর দশকের শেষদিকে ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পী হিসাবে কাজ করেছিলেন। চলচ্চিত্রের কোরিওগ্রাফার বি.সোহানলালের কাছে নৃত্য প্রশিক্ষণের পরে, তিনি গীতা মেরা নামে প্রথম ব্রেকটি পান। বছরের পর বছর ধরে সরোজ মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, ঐশ্বরিয়া রাই বচ্চন-এর মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন এবং নিজের সময়ের সর্বাধিক জনপ্রিয় কোরিওগ্রাফার হয়ে উঠেছিলেন।

ভারতীয় সিনেমা জগতে মাস্টারজি সরোজ খানের অবদান অপূরণীয়। বিগত ৪০ বছরে প্রায় ২০০০ টি অসাধারণ গানকে অভিনেত্রীদের নৃত্যভঙ্গিমায় ফুটিয়ে তুলেছিলেন এই ডান্স কোরিওগ্রাফার। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের জননী হিসেবে তিনি অধিক পরিচিত ছিলেন। তাঁকে স্মরণ করে তারই নির্দেশিত বেশকিছু ব্লকবাস্টার গানের নৃত্যসৃষ্টি এক ঝলকে দেখে নিন।

১) ধক ধক করনে লাগা: সরোজ নির্দেশিত ‘বেটা’ সিনেমার এই গানটি মাধুরীকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে এবং পরবর্তীতে এই গানটির জন্য ইন্ডাস্ট্রিতে মাধুরীর ‘ধক ধক গার্ল’ হিসেবে পরিচিতি পান।

২) ডোলা রে: ‘দেবদাস’ সিনেমার সর্বাধিক জনপ্রিয় ডান্স আইটেম ‘ডোলা রে’ নৃত্য নির্দেশনায় দায়িত্বে ছিলেন সরোজ খান। ঐশ্বর্য রাই এবং মাধুরী দীক্ষিতের মিশেলে এই গানই হয়েছিল তৎকালীন ট্রেন্ডিং।

৩) তাম্মা তাম্মা: ‘থানেদার’ সিনেমার এই গানটি তৎকালীন সময়ে এত বেশি হিট হয়েছিল যে বর্তমানে আলিয়া ভাটের ‘বদ্রি কি দুলহানিয়া’ সিনেমাতে এটির রিক্রিয়েশন করা হয়। এবং ফলাফল হিসেবে সরোজের নির্দেশনা বাজিমাত করে যায়।

৪) হাওয়া হাওয়াই: ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমা শ্রীদেবীর সেই অসাধারণ নৃত্যের কথা মনে পড়ে? এই গানটির নৃত্য নির্দেশনাও করেছিলেন সরোজ যা আজও সুপারহিট।

৫) তাবাহ হো গায়ে: মাধুরী নিজের ক্যারিয়ারে সুখ্যাতির জন্য অনেকাংশেই দায়ী করেন সরোজকে। সে না থাকলে হয়তো মাধুরী এত বড় ডান্সিং সুপারস্টার কখনোই হতে পারতেন না একথা তিনি নিজে স্বীকার করেছেন। মাধুরীর সঙ্গে বেশ সখ্যতা ছিল এই কোরিওগ্রাফারের। ‘তাবাহ হো গায়ে’ গানটি সরোজ-মাধুরী জুটির এক অনবদ্য উপস্থাপন।

Anirban Kundu

Recent Posts

শক্তিশালী SRH-কে হারাতে পারবে না KKR? ম্যাচের আগে উঠে এল ৩ বড় কারণ

চলতি IPL-এ শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। যদিও শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল,…

May 1, 2026

এক ধাক্কায় ৯৯৪ টাকা বৃদ্ধি! বাণিজ্যিক গ্যাসে আগুন, অপরিবর্তিত গৃহস্থালির রান্নার গ্যাসের দাম

মে মাসের শুরুতেই জ্বালানি বাজারে বড়সড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের এই হঠাৎ মূল্যবৃদ্ধি নতুন করে চিন্তা…

May 1, 2026

Airtel Recharge Plan: ২০০ টাকার কমে ২৮ দিনের আনলিমিটেড কলিং, ডেটা সহ একাধিক সুবিধা

জিওকে টেক্কা দিতে Airtel বাজারে বিভিন্ন দামের সাশ্রয়ী থেকে প্রিমিয়াম রিচার্জ প্ল্যান অফার করে চলেছে।…

May 1, 2026

আর টিকিটের চিন্তা নয়! শিয়ালদা থেকে NJP স্পেশাল ট্রেন, জানুন সময় ও স্টপেজ

রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। গরমের মাঝেই এবার পাহাড়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন…

May 1, 2026

May School Holiday 2026: মে মাসে বুদ্ধ পূর্ণিমা ও ঈদ-উল-আজহা, জানুন কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ

মে ২০২৬-এ দেশজুড়ে স্কুলগুলির সময়সূচি গরম, উৎসব এবং প্রশাসনিক নির্দেশের কারণে বদলে যাচ্ছে। তীব্র গরম…

May 1, 2026

২০০ টাকার কমে Vi রিচার্জ প্ল্যান: আনলিমিটেড কলিং, SMS ও ডেটার দারুণ অফার

টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসছে ভোডাফোন…

May 1, 2026