প্রয়াত বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান। আজ ভোররাতে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোকাহত বলিউড তারকা মাধুরী দিক্ষিত। আজ এই বিষয়ে তিনি ট্যুইট করে বলেন, “বলিউডের সরোজ বিয়োগে আমি বিধ্বস্ত৷ আমি চিরকাল ওনার প্রতি কৃতজ্ঞ থাকব৷ একজন ভালো মানুষকে হারালাম আমরা৷ আমি তোমায় মিস করব, আমার সমবেদনা রইলো ওনার পরিবারের জন্য।”
উল্লেখযোগ্য, মাধুরী-সরোজ জুটি মানেই তা সবসময় হিট। তাদের একসাথে কাজ মানেই তা সবসময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। তার এভাবে চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করলেন এই অভিনেত্রী। কারণ, সরোজ শুধু মাধুরীর গুরুজিই ছিলেন না, ছিলেন বন্ধুও৷ অন্যদিকে মাধুরীর জনপ্রিয়তার পিছনে অবশ্যই সরোজের অবদানও থাকবে৷ তার কারণেই একের পর এক নাচে নিজেকে মেলে ধরতে পেরেছেন মাধুরী।
জানা গিয়েছে আজ ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সরোজ খান৷ গত ১৭ই জুন থেকে ভর্তি ছিলেন বান্দ্রার গুরু নানক নামক হাসপাতালে৷ যদিও তার করোনা পরীক্ষাও করা হয়, তবে তার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…