বলিউডের কিংবদন্তী কোরিওগ্রাফার সরোজ খানের মৃত্যুর পর ফের আরেকবার ভাইরাল হল তাঁর কোরিওগ্রাফ করা ‘তেজাব ‘ ছবির সেই বিখ্যাত নাচ ‘এক দো তিন’! সেই ছবিই এই নাচ দেখে মুগ্ধ হয়েছিলেন সারা দেশ। আর সেই নাচ ফের ৩১ বছর পর মাধুরী দীক্ষিত নাচলেন। আর তাঁর সেই নাচের ভিডিও আরেকবার ভাইরাল হয়েছে। সরোজ খানের বিভিন্ন নাচে ছিলেন মাধুরী। সেই কোরিওগ্রাফির জাদুতে কামাল হল সবাই।
মাধুরী-সরোজ জুটি মানেই তা সবসময় হিট। তাদের একসাথে কাজ মানেই তা সবসময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। তার এভাবে চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করলেন এই অভিনেত্রী। কারণ, সরোজ শুধু মাধুরীর গুরুজিই ছিলেন না, ছিলেন বন্ধুও৷ অন্যদিকে মাধুরীর জনপ্রিয়তার পিছনে অবশ্যই সরোজের অবদানও থাকবে৷ তার কারণেই একের পর এক নাচে নিজেকে মেলে ধরতে পেরেছেন মাধুরী।
আজ ভোররাতে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা যান। ১৭ জুন থেকে মুম্বইয়ের বান্দ্রার গুরুনানক হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর করোনা পরীক্ষাও করা হয়। তবে সেই রিপোর্ট নেগেটিভ আসে। তাঁর স্বামী, পুত্র ও ২ মেয়ে আছে। আজই এই বিখ্যাত তারকার শেষকৃত্য হবে। তার মৃত্যুতে গভীর শোকাহত বলিউড তারকা মাধুরী দীক্ষিত। আজ এই বিষয়ে তিনি ট্যুইট করে বলেন, “বলিউডের সরোজ বিয়োগে আমি বিধ্বস্ত৷ আমি চিরকাল ওনার প্রতি কৃতজ্ঞ থাকব৷ একজন ভালো মানুষকে হারালাম আমরা৷ আমি তোমায় মিস করব, আমার সমবেদনা রইলো ওনার পরিবারের জন্য।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…