মাকে কবরস্থ করার পর কান্নায় ভেঙে পড়লেন সরোজ খানের মেয়ে, দেখুন ভিডিও
২০২০ সালে একের পর এক নক্ষত্রপতন ঘটছে। বলিউডে শুধুই মৃত্যু সংবাদ। কয়দিন আগেই প্রয়াত হলেন অন্যতম প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর গতকাল মধ্যরাতে মারা গেলেন খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সহ বলিউডে। শুক্রবার সকালেই মুম্বইয়ের মালাড-র আওইস-ই-কার্নি মুসলিম কবরস্থানে সরোজ খানকে সমাধিস্ত করা হয়েছে।
আর তাঁকে কবর দেবার পরই কান্নায় ভেঙে পড়লেন তাঁর দুই মেয়ে। দুই মেয়ে সুকিনা ও হিনার সাথে তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য কবরস্থানের ওখানে উপস্থিত ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, সরোজ খানের মেয়ে জানান, “আমরা আজ সকাল ৭ টা নাগাদ কবর দিয়েছি। আর স্মরণ সভা তিনদিন পরে হবে।”
প্রায় ৪০ বছরের ও বেশি সময় তিনি বলিউডে যুক্ত ছিলেন। তাঁর অসাধারণ নাচ ও এক্সপ্রেশনে মুগ্ধ হয়েছেন ৮ থেকে ৮০ সবাই। এক সময় তাঁর হাত ধরেই বলিউডের বহু তারকা এসেছিলেন। ২ হাজারের বেশি গানের তিনি কোরিগ্রাফি করেছেন। তাঁর নাচের ভক্ত ছিলেন অসংখ্য মানুষ। তাঁর মৃত্যুতে বলিউডের এক যুগের অবসান ঘটল। তিনি মাত্র ৩ বছর বয়সে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে বলিউডে পা রাখেন। আর তারপরে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
১৯৭৪ সালে প্রথম তিনি স্বাধীন কোরিওগ্রাফার হিসাবে কাজ শুরু করেন। সেই ছবি ছিল গীতা মেরা নাম। তাঁর কয়েকটি বিখ্যাত গান হল-এক দো তিন, হাওয়া হাওয়াই, ডোলা রে ডোলা আরও অনেক। তাঁর নাচে মুগ্ধ সবাই। সরোজ খানের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াতে শোকবার্তা ভরে গিয়েছে। আমজনতা থেকে সেলিব্রিটি সবাই তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…