দুই সপ্তাহ আগেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানে। এবার সেই বঙ্গোপসাগরেই আবার একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানাচ্ছে দিল্লির মৌসম ভবন। আগামী সপ্তাহে তৈরি হতে পারে এই নিম্নচাপটি। তবে এই নিম্নচাপটির আমফানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। মৌসম ভবনের কর্তা জানাচ্ছেন, “নতুন তৈরি হতে চলা নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম, বরং এটি বর্ষার আগমনে সুবিধা করবে।”
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপটি কেমন চেহারা নেবে তা আগামী সোমবারের মধ্যেই জানা যাবে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস মতোই এবছর কেরলে বর্ষা ঢুকেছে ১লা জুন। এবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের হাত ধরে বাংলাতেও বর্ষা আসবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এদিকে রাজ্যে প্রতিদিনই প্রায় ঝড়বৃষ্টি হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি লেগেই আছে। রাজ্যে এই মুহূর্তে চলছে প্রাক বর্ষার বৃষ্টি।
এবছর একদম সঠিক সময়ে দেশে বর্ষার প্রবেশ ঘটেছে। রাজ্যে বর্ষা আসার স্বাভাবিক সময় এবছর ৫ই জুন। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর একটি শাখা প্রথমে উত্তরবঙ্গে ঢুকবে। সেখান থেকেই আসবে দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গে এবছর বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ৮ই জুন। নির্দিষ্ট সেই সময়েই বর্ষা ঢুকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…