রাজকুমারী ইন্দুমতীকে বিয়ে করলো ছোটা ভীম, ভক্তদের ক্ষোভ প্রকাশ নেট দুনিয়ায়
সুখে-দুঃখে সাথে থাকা, লুকিয়ে লাড্ডু এনে দেওয়া সবকিছুতেই ছোটা ভীমের সাথে ছিল চুটকি। তবে তাকে ছেড়ে শেষমেশ সে বিয়ে করে নিয়েছে রাজকুমারী ইন্দুমতীকে। যার ফলে রাগে ফেটে পড়েছে নেট দুনিয়া। এতোদিনের সম্পর্কে চুটকির আবেগের কি কোনো দাম থাকবে না, এমনই প্রশ্ন তুলছেন অনেকে।
যদিও এগুলি অ্যানিমেশন চরিত্র তবে খুবই জনপ্রিয়তার কারণে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রয়েছে ‘#জাস্টিস ফর চুটকি’। তার জন্যে সুবিচারের দাবী করছেন প্রত্যেকে। কারণ ইন্দুমতী নয় সঙ্গে ছোটা ভীমের সঙ্গে চুটকিকে দেখতে চায় সবাই।
ছোটা ভীমের এই কান্ড দেখে তার উদ্দেশ্য একজন লিখেছেন, “তুমি চুটকির আবেগ নিয়ে খেলা করে বিয়ে করলে ইন্দুমতীকে! এটা খুবই হতাশাজনক ভীম। বহুবার তোমার জন্য প্রাণের ঝুঁকি নিয়েছে চুটকি। এরপর ওর আবেগ নিয়ে খেলা করার অধিকার তোমায় কে দিয়েছে? ‘#জাস্টিস ফর চুটকি’।”
আরও একজন লিখেছেন, “চুটকি তোমাকে সব সময় লাড্ডু দিয়েছে আর তুমি কিনা শেষমেশ ইন্দুমতীকে বিয়ে করলে! এটা ঠিক নয় ভীম। কেন করলে এরকম?”
সোশ্যাল মিডিয়ায় এই আবেগ দেখে শেষ পর্যন্ত উত্তর দিতে বাধ্য হন ‘ছোটা ভীম’-এর প্রস্তুতকারকেরা। গ্রিন গোল্ড অ্যানিমেশন-এর তরফে ফেসবুকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, “এটা শুধুমাত্র একটি অ্যানিমেশন শো। তা ছাড়া, ছোটা ভীম, চুটকি বা ইন্দুমতী সকলেই বাচ্চা। তাদের কারও বিয়ে হয়নি।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…