নিউজ

উচ্চ গতির রেললাইন নির্মাণের সবুজ সংকেত দিল কেন্দ্র, খরচ ১৬ হাজার কোটি টাকা

বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত পুনে-নাসিক রেললাইন প্রকল্পের ছাড়পত্র মিললো। যা ভারতের অন্যতম ধনী দুটি পাওয়ার হাউসকে সংযুক্ত করবে। হাই-স্পিড রেল করিডরের জন্য বিশদ প্রকল্পের প্রতিবেদন (ডিপিআর) ফেব্রুয়ারিতে রাজ্য পরিচালিত মহারাষ্ট্র রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এমআরআইডিসি) দ্বারা সম্পন্ন হয়েছিল। পরে তা রেলওয়ে বোর্ড ও মহারাষ্ট্র সরকার কর্তৃক অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছিল।

পুনে-নাসিক রেললাইন প্রকল্প সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

এমআরআইডিসি এই ‘আধা-উচ্চ-গতির ডাবল লাইন’ প্রকল্প বাস্তবায়ন করবে। যা পুনে ও নাসিকের মধ্যে দূরত্বকে দুই ঘণ্টার মধ্যে কমিয়ে আনবে। পুনে থেকে নাসিকের মধ্যে ডাবল রেল ব্রডগেজ লাইনের সমন্বয়ে আসন্ন আধা-উচ্চ গতির করিডরটিতে ভবিষ্যতে ঘন্টায় ২৫০ কিলোমিটার গতিবেগে ট্রেন ছুটবে। এই প্রকল্পটি ব্রডগেজের উপর দিয়ে বিশ্বের প্রথম আধা হাই স্পিড করিডর হতে চলেছে।

‘এমআরআইডিসি ২০০ কিমি / ঘন্টা বেগে গতিতে পুনে-নাসিক ব্রডগেজ রেলপথটি পরিচালনা করার পরিকল্পনা করেছে’ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্পোরেশন। বর্তমানে দুটি শহরের মধ্যে সরাসরি কোন রেল যোগাযোগ নেই।

গত কয়েক বছর ধরে পুনে থেকে নাসিক রুটের মধ্যে পণ্য পরিবহনের পরিমাণে ব্যাপক বৃদ্ধি ঘটেছে। এই রেলপথ সেই যোগাযোগকে দ্রুততর করবে।

পুনে থেকে নাসিকের মধ্যবর্তী অংশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র যেমন শিরদী সাঁই মন্দির, ত্রিম্বকেশ্বর মন্দির, ভীমশঙ্কর মন্দির, অলন্দি ইত্যাদি রয়েছে যা সারা বছর পর্যটন চলাচলের একটি সামঞ্জস্য করে।

এই রেলপথটি অলন্দি, চকান, খেদ, মনচর, নারায়ণগাঁও, সিন্নার ও সাতপুরের মতো শিল্পাঞ্চল, পুণে ও নাসিকের মধ্যে যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026